সম্রাট আকবরের হাতে সূচনা হয় নতুন বাংলা ক্যালেন্ডারের!
আপনি কি জানেন যে বাংলা ক্যালেন্ডার বা বর্ষপঞ্জী দেখে আমরা বিভিন্ন শুভদিনগুলি ঠিক করি, পূজা-অর্চনা করে থাকি তার শুভ সূচনা কখন হয়েছিল? কে-ই বা প্রথম এর প্রকাশ করেছিলেন?
স্ক্রোল প্রতিবেদন অনুযায়ী ১৬শ শতকের মাঝামাঝি কোনও এক সময়ে মোঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন। তাঁর ৪৯ বছরের শাসনকালে ধর্ম, সংস্কৃতি, দর্শন, সাহিত্যের পাশাপাশি এরকম নানা জিনিসে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন সম্রাট আকবর।

বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন আকবর। অন্য ধর্মের প্রতি আগ্রহের বশেই তিনি এই ক্যালেন্ডার বা বর্ষপঞ্জী তৈরি করেন। একইভাবে তিনি সর্বধর্মের সমন্বয় করে দিন-ই-ইলাহির প্রবর্তন করেন।
জানা গিয়েছে, আকবরের তৈরি এই ক্যালেন্ডারটির নাম দেওয়া হয়েছিল 'তারিখ-ই-ইলাহি' বা ভগবানের বর্ষপঞ্জী। এটি সম্ভবত ১৫৮৪ সাল নাগাদ চালু হয়েছিল।
ইতিহাসবিদরা বলেন, আকবর বাধ্য হয়েই বাংলা বর্ষপঞ্জী তৈরিতে উদ্যোগী হন। না হলে রাজস্ব আদায়ে নানা ক্ষয়ক্ষতির স্বীকার হতে হচ্ছিল সম্রাটকে। কারণ মোঘলরা ইসলামিক হিজরী ক্যালেন্ডার ব্যবহার করত যার সঙ্গে বাংলার ঋতুপরিবর্তনের কোনও মিল ছিল না। তাই একপ্রকার বাধ্য হয়েই সম্রাট আকবর বর্ষপঞ্জী তৈরিতে উদ্যোগী হন।
বাংলা ক্যালেন্ডারের বছরের হিসাব বের করার সহজ পদ্ধতি হল
৯৬৩ (ইসলামিক মতে এই বছরই রাজ্যাভিষেক হয় সম্রাট আকবরের) + ২০১৫ (এখনকার ইংরাজি সাল) - ১৫৫৬ (ইংরাজি মতে এই বছরই রাজ্যাভিষেক হয় সম্রাট আকবরের) = ১৪২২ (এই বারের বাংলা নববর্ষ)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications