সলমন খানের গান চুরি করেছেন মিকা সিং?
সলমন খানের বজরঙ্গী ভাইজান-এর ঈদের গান 'আজ কি পার্টি' সম্প্রতি মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন মিকা সিং। গানটি ইতিমধ্য়েই সলমন ভক্তদের মন জয় করে নিয়েছে। কিন্তু গানটি নাকি প্রথমে সলমনের নিজেরই গাওয়ার কথা ছিল, কিন্তু মিকা নাকি গানটি চুরি করেছেন।
সলমনের কথায়, "মিকা আমার গান চুরি করেছে আর সেইজন্য গানটি অবশ্যই হিট। আমি এইবার অনেক চেষ্টা করেছিলাম এই গানটি গাওয়ার জন্য কিন্তু মিকা আবারও একবার আমাকে মাত দিয়ে গানটা নিজের ঝুলিতে পুরেছে।"

এটা প্রথমবার হয়নি যে, যে গানটি প্রথমে সলমনের গাওয়ার কথা ছিল তা শেষমেষ স্টুডিওতে রেকর্ড করেছেন মিকা। সলমন কিকি ছবির জুম্মে কি রাত গানটি রেকর্ড করেছিলেন। কিন্তু ছবিতে মিকার গাওয়া জুম্মে কি রাত গানটি রাখা হয়েছিল যা ব্লকবাস্টার হিটও হয়েছিল।
সলমন বলেন, "হ্যাঙ্গওভার গানটি নিয়ে যখন মিকা আমার প্রশংসা করল আমি ওকে চমকে দেওয়ার জন্য বলেছিলাম, দাঁড়াও আমার গাওয়া আর একটি গান আসছে... জুম্মে কি রাত।"
এটা শুনেই একেবারে ঘাবড়ে গিয়েছিলেন মিকা। ভেবেছিলেন ওর গানটা বুঝি ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভয়ে পেয়ে একেবারে টি-সিরিজের ভূষণ কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, জানতে চেয়েছিলেন, তার কী ভুল হয়েছে গানটিতে। পরে অবশ্য বুঝেছিলেন সলমন তাঁর সঙ্গে মজা করেছিলেন।
আজ কি পার্টি গানটি শাব্বির আহমেদের লেখা এবং প্রীতম তাতে সুর দিয়েছেন। সলমন খান নিজে টুইটারে ভিডিওটি প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications