জগদ্ধাত্রী পুজো ঘিরে বেশ কিছু অচেনা রীতি প্রচলিত এই জায়গায়, জানুন পুজোর ইতিহাস
দুর্গা ঠাকুরের বিসর্জনের সঙ্গে সঙ্গে বাংলার আকাশ বাতাসে নেমে আসে বিশাদের সুর। কিন্তু শারদীয়ার গমনকালে নদিয়ার কৃষ্ণগরের পাশপাশি হুগলির চন্দননগরেও মিশে থাকে হৈমন্তিকার আগমনের আনন্দ।
দুর্গা ঠাকুরের বিসর্জনের সঙ্গে সঙ্গে বাংলার আকাশ বাতাসে নেমে আসে বিশাদের সুর। কিন্তু শারদীয়ার গমনকালে নদিয়ার কৃষ্ণগরের পাশপাশি হুগলির চন্দননগরেও মিশে থাকে হৈমন্তিকার আগমনের আনন্দ। এক মা চলে যান তাঁর শ্বশুরবাড়ি, আর আরেক মাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করে দেন হুগলীর মানকুণ্ডু-ভদ্রেশ্বর -চন্দননগরের বাসিন্দারা।
বিশালতা, রোশনাই, চাকচিক্যের সঙ্গে দেবীর স্নিগ্ধ রূপ, এই সবের মিশেলেই হুগলির চন্দননগরে সাড়ম্বরে পালিত হয় জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের গর্বের আলোকসজ্জা যেমন এই পুজো ঘিরে প্রতিবছর আকর্ষণের কেন্দ্রে থাকে তেমনই এই এলাকার বেশ কিছু পুজোতেও ভক্তসমাগম দেখার মতো হয়। এলাকার পুজো ঘিরে রয়েছে কিছু প্রচলিত কাহিনি, টুকরো ঘটনা, যা নিয়ে রয়েছে কিছু ইতিহাসও। আর সেই ইতিহাসের সঙ্গে পরম্পরা মাফিক রীতি ,চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আড়ম্বরকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

চন্দননগরের পুজো ও দাতারাম শূর
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে কোনটি আগে শুরু হয়েছে, তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। তবে একটি লোকমত অনুযায়ী শোনা যায়, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম শূরের বাড়ি ছিল ভদ্রেশ্বরের গৌরহাটি এলাকায়। সেই জায়গাতেই দাতারামের বিধবা কন্যা শুরু করেন জগদ্ধাত্রী পুজো। পরে পুজোটি আর্থিক কারণে বন্ধ হওয়ার উপক্রম হলে তা স্থানান্তরিত হয় ভদ্রেশ্বরেরে গৌরহাটি অঞ্চলে। সেই পুজোই বর্তমানে তেঁতুলতলার পুজো বলে বিখ্যাত।

ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজো
হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজো অত্যন্ত বিখ্যাত শুধু নয়, এই পুজো 'জাগ্রত' বলে প্রসিদ্ধি লাভ করেছে। প্রতিবছর এখানে মায়ের পুজো দেখতে বিরাট সংখ্যায় ভক্ত সমাগম হয়।

তেঁতুলতলার পুজোর বিশেষ রীতি
তেঁতুলতলার পুজোতে প্রতিদিন মা জগদ্ধাত্রীকে বেনারসীর পরিহিত রূপে পুজো করা হয়। মূল পুজোটি হয় নবমীর দিন। সেইদিন পাঁঠাবলি প্রদানও এখানের প্রচলিত নিয়ম।

পুজো ঘিরে কিছু প্রচলিত কথা
গৌরহাটি তেঁতুলতলার পুজোতে দশমীর বিসর্জনের দিন ,পুরুষরাই সমস্ত প্রয়োজনীয় 'আচার' অনুষ্ঠান করে থাকেন। কথিত রয়েছে, এখানে মা জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ রয়েছে যে, তাঁর পুজো কেবল পুরুষরাই করতে পারবেন। সেই নির্দেশ মতোই এই নিয়ম প্রচলিত হয়েছে বলে লোক মুখে শোনা যায়।

চন্দননগরের প্রসিদ্ধ জগদ্ধাত্রী পুজো
চন্দননগরের কিছু উল্লিখিত পুজো হল, বাগবাজার চৌমাথার পুজো এবং তার আলোক সজ্জা, বিদ্যালঙ্কা, মধ্যাঞ্চল সার্বজনীন ,পালপাড়া,হেলাপুকুর ধার, বোড়োকালীতলা, গোন্দলপাড়া মনসাতলা, অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, তেমাথা, বড়বাজার ইত্যাদি। এছাড়াও এখানের একাধিক পুজো প্রসিদ্ধিলাভ করেছে।

চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার আদল
চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার আদল মূলত মানবী রূপে তৈরি করা হয়। তবে প্রতিমার বিশালতা দেবীর মহানতার রূপকে তুলে ধরে। এর সঙ্গে সোনার গয়না ও ডাকের সাজে চন্দনগরের জগদ্ধাত্রী অপরূপা হয়ে ওঠেন।

নবমীর দিন মূল পুজো
দুর্গাপুজোর মতো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোও ৩ দিন ধরেই সাধারণত হয়ে থাকে। তবে তেঁতুলতলা, চাউলপট্টি আদিমা-র পুজোতে ঐতিহ্য মেনে নবমীর দিনই সাড়ম্বরে পুজো সংগঠিত হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications