Deepfake videos: রশ্মিকা মন্দানা-ক্যাটরিনার মতো আপনার ভিডিও জাল করা হতে পারে, কীভাবে বাঁচবেন জেনে নিন উপায়
Deepfake videos: রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কাইফের দিপফেক ভিডিও প্রকাশ্যে আসার পড়েই নড়ে চড়ে বসেছে কেন্দ্র। এটা যেকোনও ব্যক্তির সঙ্গেই ঘটতে পারে। তারকা বলে তাড়াতাড়ি সত্যিটা প্রকাশ্যে এসেছে। সাধারণ মানুষের ক্ষেত্রে হলে কী হবে সেটা ভাবলেই আতঙ্কিত হয়ে উঠছেন সকলে।
আজ যেটা রেশ্মিকা মন্দানা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘটেছে সেটা আপনার সঙ্গেও ঘটতে পারে। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে যেকোনও ব্যক্তির এই রকম ভিডিও তৈরি করা যায়। তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া তো কেবল সেকেন্ডের অপেক্ষা।

ইতিমধ্যেই এই নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্র। গতকাল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে নোটিস পাঠিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে এই ধরনের ভুয়ো ভিডিও কোনও যাচাই না করে যদি সোশ্যাল মিডিয়ায় চলে আসে। তাহলে তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা পর্যন্ত হতে পারে। তারা মোটা টাকা জরিমানা এবং ৩ বছর পর্যন্ত জেল হতে পারে সেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।
তবে এই ধরনের ভিডিও যদি আপনার তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় তাহলে কী করবেন। তার উপায় জেনে নিন। বেশ কিছু আইন রয়েছে তার জন্য। প্রাইভেসি ল রয়েছে। যার ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে তার ৩ বছরের জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে।
এছাডা় ৩(১)(বি)(vii) ধারায় মামলা দায়ের করা যায়। তাতেও অভিযোগ প্রমাণে সেই বক্তির কড়া শাস্তি হতে পারে। সেই সঙ্গে ৩(২)(বি) ধারাতেও মামলা করা যায়। এতেও অভিযোগ প্রমাণে অভিযুক্তের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ নম্বর ধারায় মামলা করা যায়। এবং অভিযুক্তের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারা যায়।












Click it and Unblock the Notifications