Deepfake Videos: শুধু তারকারা নন, ভুয়ো ভিডিওর শিকার হতে পারেন আপনিও, কীভাবে বাঁচবেন জেনে নিন উপায়
Deepfake Videos: রেশ্মিকা মন্দানার পর ক্যাটরিনা কাইফ। একের পর এক বলি অভিনেত্রীর ভুয়ো বিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীরা। এই ঘটনা েযকোনও সাধারণ ব্যক্তির সঙ্গে ঘটতে পারে। তখন কী করবেন কীভাবে িচহ্নিত করবেন জেনে নিন।
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে এই ভিডিওগুলি তৈরি করা হচ্ছে। এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। গত রবিবার প্রথম বিষয়টি প্রকাশ্যে আসে। বলি অভিনেত্রী এবং দক্ষিণের তারকা অভিনেত্রী রেশ্মিকা মন্দানার একটি ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। ভিডিওটিতে রেশ্মিকাকে একটি সুইম স্যুটে দেখা গিয়েছিল। পরে জানা যায় ভিডিওটি ভুয়ো। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স দিয়ে সেটি তৈরি করা হয়েছিল।

তারপরেই নড়েচড়ে বসেন নেটিজেনরা। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্টের অপব্যহার করে যেকাউরির ছবিকেই এইভাবে বিকৃত করার যায়। দিপফেক হল আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের একটি কৌশল। যেখানে কম্পিউটারের একটি ক্লিকেই এক ব্যক্তির মুখের জায়গায় আরেক ব্যক্তির মুখ বসানো যায়। এতোটাই কৌশলে সেই ভিডিও তৈরি করা হয় যে আসল নকল চিহ্নিত করা আপাত দৃষ্টিতে কঠিন।
কিন্তু তারপরেও দিপফেক ভিডিও চিহ্নিত করা সম্ভব। গবেষকরা জানাচ্ছেন ভুয়ো ভিডিও তৈরি হলে সবসময় ব্যক্তির মুখের প্রতিক্রিয়া বা অভিব্যক্তি একেবারেই অন্যরকম হয়। অনেক সময় ব্যক্তির মুখের সঙ্গে দেহের চেহারার কোনও মিল থাকে না। ভাল করে শুনলে দেখতে পারবেন যে ব্যক্তি কথা বলছেন তাঁর সঙ্গে লিপ মিলছে না। ভিডিওটি ভাল করে দেখলে বুঝতে পারবেন সেটি কিছুটা অস্বাভাবিক লাগছে।
এই ধরনের ভুয়ো ভিডিও থেকে নিজেকে বাঁচাতে হলে অনলাইনে যতটা কম সম্ভব িনজের তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। অনলাইনে নিজের ফটো এবং ভিডিও বেশি শেয়ার করবেন না। সেই সঙ্গে ইনস্টাগ্রামে িনজের প্রোফাইল পাবলিক না করে প্রাইভেট করে রাখাই ভাল।












Click it and Unblock the Notifications