Cyclone Mocha: মে মাসেই কেন বঙ্গোপসাগরে তৈরি হয় বিধ্বংসী ঘূর্ণিঝড়? কেন নাম মোখা?
মে মাস পূর্ব ভারতের রাজ্য গুলির কাছে দুর্যোগের মাস হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় মোখার আগমন বার্তা শোনার পর থেকেই মে মাসের গত কয়েক বছরের ঘূর্ণিঝড়ের দাপটের স্মৃতি জেগে উঠেছে। ২০২০ সালের আম্ফান থেকে শুরু করে পর পর ২০২১ এবং ২০২২ সালে একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।
এবছরে আসছে ঘূর্ণিঝড় মোখা। ৬ মে থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে। প্রথমে নিম্নচাপের আকারে থাকলেও সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হবে বলে জানিয়েছে আইএমডি। বঙ্গোপসাগরের আবহাওয়ার প্রতিটি মুহূর্তের উপরে এখন শ্যেন দৃষ্টিতে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

মে মাসকে এক প্রকার অভিশপ্ত মাস বলা যায়। ২০২০ সাল থেকে একের পর এক শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মে মাসে। এবং সেগুলি তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশে। ২০২০ সালে আম্ফানের দাপটে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল শহর কলকাতা। তার ধাক্কা সামলে উঠতে না উঠতেই ২০২১ সালে হাজির হয় ঘূর্ণিঝড় অশনি। সেটার দাপট আছড়ে পড়েছিল ওড়িশায়। লণ্ড ভণ্ড হয়ে গিয়েছিল ওড়িশা উপকূল। তার পরের বছর ২০২২ সালে আবার সেই মে মাসেই তৈরি হয় ঘূর্ণিঝড় যশ। তার ধাক্কাও এসে পড়েছিল বঙ্গে।
একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড় টিক এই মে মাসেই তৈরি হচ্ছে। তার কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রা হঠাৎ করে চড়তে শুরু করায় বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়। তার সঙ্গে একাধিক ফ্যাক্টর কাজ করে যা ঘূর্ণাবর্ত তৈরির জন্য আদর্শ। সেকারণেই মে মাসে প্রতিবছরই শক্তিশালী ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।
এবারও মে মাসে তার ব্যাতিক্রম ঘটেনি। আবহাওয়া বিদরা জানিয়েছেন ৬ তারিখ থেকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেিট ৭-৮ তারিখের মধ্যে শক্তিবাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরেই এগোছে থাকবে উপকূলের দিকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ১০ অথবা ১১ তারিখ সেটি ল্যান্ডফল করবে। প্রথম পর্যায়ে ওড়িশাকেই টার্গেট করেছে সে। কিন্তু ঘূর্ণিঝড়ের বেপরোয়া গতির মতই তার দিক নির্ণয়ের মতিগতিও ঠিক থাকে না। কাজেই বঙ্গেও তার প্রভাব পড়তে পারে।

এদিকে আবার ঘূর্ণিঝড়ের নাম নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। কেন এই নাম? কে রাখল এই নাম? এই নামের অর্থই বা কি? নিয়ম অনুযায়ী এবারে ঘূর্ণিঝড়ের নাম রেখেছে লোহিত সাগরের উপকূলবর্তী রাজ্য ইয়েমেন। মোখা শব্দটির আসলে একটি শহরের নামে। লোহিত সাগরের পাড়ে একটি বন্দর শহরের নাম মোখা। সেই নামেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।
পর পর গত তিন বছরে মে মাসে যে কটি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল বঙ্গোপসাহগরের উপকূলে সবগুলির থেকে নাকি এটি সবচেয়ে শক্তিশালী। ১৭৩ কিলোমিটার বেগে সেটি আছড়ে পড়বে ভূমিতে। এবং এই ঘূর্ণীঝড়ে বিধ্বংসী প্রভাব অনেকদিন পর্যন্ত থাকবে বলে আসঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications