Cyclone Mocha: সাগরের বুকে কেন তৈরি হয় ঘূর্ণিঝড়, জানুন ঘূর্ণিঝড় কত রকমের ও কী কী
ঘূর্ণিঝড় মোখা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তা ক্রমেই শক্তি সংগ্রহ করে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে চলেছে। বিধ্বংসী হয়ে উঠছে সাগরের বুকে। যেভাবে ঘূর্ণিঝড় আম্ফান অনুকূল পরিবেশ পেয়ে ধাপে ধাপে সুপার সাইক্নোন হয়ে উঠেছিল, তেমনই প্রবণতা ঘূর্ণিঝড় মোখারও।
এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কীভাবে তৈরি হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। আর সাইক্লোন কত রকমের। নাতিশীতোঞ্চ অঞ্চলের ঘূর্ণিঝড় ও ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের মধ্যে গঠনগত কিছু পার্থক্য রয়েছে। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিঝড় অর্থাৎ নিরক্ষরেখরা ৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি উত্তর ও দক্ষিণে সৃষ্ট ঘূর্ণিঝড়ের গতিবেগ বেশি হয়।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে কিউমুলোনিম্বাস মেঘের আস্তরণ তৈরি হয়। তাকে বলা হয় মেঘের দেওয়াল। এই অঞ্চলে সাধারণ ঝড়ের গতিবেগ সর্বাধিক থাকে। ১০-২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এই ঝড়। এই অংশটি যেখানে প্রভাব বিস্কার করে, সেখানে ক্ষয়ক্ষতি সর্বাধিক হয়।
মেঘের দেওয়ালকে ঘিরে থাকে দুটি স্পাইরাল ব্যান্ড। উপগ্রহ থেকে দেখতে তাকে ছোটোখাটো গ্যালাক্সির মতো লাগে। এটি বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ হয়। এই অঞ্চলের প্রভাব স্থলভাবে যেখানে পড়ে, সেখানে বৃষ্টিপাত ঘটায়, সেই কারণেই এটির আর এক নাম রেইন ব্যান্ড।

ঘূর্ণিঝড় যখন স্থলভাগে প্রবেশ করে, তথন সবার প্রথম বহিঃসীমা অঞ্চলে প্রভাব পড়ে। বঙ্গোপসাগর খুবই উষ্ণ। ফলে ঘূর্ণিঝড়কে আরও ভয়ঙ্কর করে তোলে। বিশ্বের অন্যান্য উপকূলের থেকে বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসের ঝুঁকি সবথেকে বেশি হয়। বিশ্বের বেশিরভাগ বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলি ঘটেছে এই সাগরের উপকূলেই।
সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অনুকূল পরিবেশ পেয়ে শক্তি বাড়াতে থাকায় গতিবেগ অনুসারে এই ঝড়ের পাঁচটি পৃথক স্তর। গতিবেগ অনুসারে যে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার ঊর্ধ্বে হয় তাকে ট্রপিক্যাল সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলা হয়। ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত ধরা হয়।

ঘণ্টায় ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার যদি ঝড়ের গতিবেগ থাকে, তবে তাকে বলা হয় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড়। আর ঝড়ের গতিবেদ যদি বেড়ে ঘণ্টায় ১১৮ কিলোমিটার থেকে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার পর্যন্ত হয় তবে তাকে বলে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা অতি প্রবল ঘূর্ণিঝড়।
আর ঘূর্ণিঝড়ের গতি যদি ঘণ্টায় ১৬৬ কিলোমিটার থেকে ঘণ্টায় ২২০ কিলোমিটার পর্যন্ত হয়, তবে তাকে বলে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়। এরপরও যদি গতি বাড়ায় অর্থাৎ ঘণ্টায় ২২০ কিলোমিটারের ঊর্ধ্বে ঝড় বইতে থাকে, তবে তা রূপ নেয় সুপার সাইক্লোনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications