সাইক্লোন 'ফণী' : ১৯৭৬-এর পর এই প্রথম এপ্রিল মাসে বঙ্গোপসাগরে দেখা গেল এমন ভয়ানক ঝড়

শুক্রবার, ৩ মে ওড়িশার উপকূলে আছড়ে পড়ল সাইক্লোন 'ফণী'। বেশ কিছুদিন ধরে প্রশাসনিক স্তরে তৎপরতা দেখা যাচ্ছিল মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে যাতে ক্ষয়ক্ষতির সংখ্যা কমানো যায়।

শুক্রবার, ৩ মে ওড়িশার উপকূলে আছড়ে পড়ল সাইক্লোন 'ফণী'। বেশ কিছুদিন ধরে প্রশাসনিক স্তরে তৎপরতা দেখা যাচ্ছিল মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে যাতে ক্ষয়ক্ষতির সংখ্যা কমানো যায়। 'ফণী'-র প্রবল শক্তির জন্যে তাকে 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম' বলা হচ্ছে। শুক্রবার উপকূলবর্তী পর্যটনকেন্দ্র ও ধর্মীয়স্থান পুরীতে ব্যাপক তাণ্ডবলীলা চালায় এই সাইক্লোন। পশ্চিমবঙ্গেও এর বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে; খালি করা হয়েছে এখানকার সৈকত পর্যটন কেন্দ্রগুলি।

সাইক্লোন ফণী: ১৯৭৬-এর পর এই প্রথম এপ্রিল মাসে বঙ্গোপসাগরে দেখা গেল এমন ভয়াবহ ঝড়

১১৮ বছরের ইতিহাস 'ফণী'-র

এর আগেও বেশ কিছু বড় ঝড়ের কবলে পূর্ব ভারতের উপকূলবর্তী রাজ্যগুলি পড়লেও এই সাইক্লোনটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ঝড় বলে বলছে আবহাওয়া বিশারদরা। এপ্রিল মাসে সাধারণত এমন ঝড়ের প্রকোপ দেখা যায় না এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গিয়েছে বঙ্গোপসাগরে এপ্রিল মাসে এমন 'সিভিয়ার সাইক্লোন' তৈরী হল সেই ১৯৭৬ সালের পর এই প্রথম। তাছাড়াও, বঙ্গোপসাগরে তৈরী হওয়া 'সিভিয়ার সাইক্লোন'-এর ভারতের ভূখণ্ডে আছড়ে পড়ার ঘটনা গত ১১৮ বছরে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার দেখা গেল। অর্থাৎ, 'ফণী' আসার সঙ্গে সঙ্গে তৈরী হল বেশ কিছু ইতিহাসও।

কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক থেকে জানানো হয়েছে যে ১৮৯১ সাল থেকে ২০১৭ পর্যন্ত বঙ্গোপসাগর অঞ্চলে এপ্রিল মাসে মাত্র ১৪টি 'সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন' তৈরী হয়েছে। ভারতে সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে এই ধরনের সাইক্লোনের দেখা মেলে কিন্তু এবারে গতেছে ব্যতিক্রম।

[আরও পড়ুন:ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব, দেখে নিন ছবিতে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+