আগামী নির্বাচনে মোদীর ব্রহ্মাস্ত্রেই তাঁকে বধ করতে চাইছেন রাহুল গান্ধী

বিজেপির রণনীতি দিয়েই নরেন্দ্র মোদীকে মাত দিতে চাইছেন রাহুল গান্ধী।

সামনেই গুজরাত বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে নামবে কংগ্রেস। ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করবে বিজেপিও। সেই উপলক্ষ্যে গুজরাত সফরে গিয়ে নানা জায়গা ঘুরে প্রাথমিক প্রচার সেরে রাখছেন কংগ্রেস সভাপতির চেয়ারে বসতে চলা রাহুল গান্ধী। এবং বলা হচ্ছে, বিজেপি তথা নরেন্দ্র মোদীকে মাত দিতে নতুন ব্রহ্মাস্ত্রের খোঁজ পেয়েছেন রাহুল।

আগামী নির্বাচনে মোদীর ব্রহ্মাস্ত্রেই তাঁকে বধ করতে চান রাহুল

সূত্রের খবর, কেমব্রিজ অ্যানালিটিকা বিগ ডেটা ফার্মের সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেস। এই সংস্থাই গত মার্কিন নির্বাচনের সময়ে ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করেছিল। এই সংস্থার মাধ্যমেই নিজেদের টার্গেট ভোটারদের কাছে পৌঁছে যেতে চাইছে কংগ্রেস।

২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময়ে বিজেপি স্যোশাল মিডিয়াকে হাতিয়ার করে সারা দেশে প্রচার সেরেছিল। সেইসময় বহু তাবড় পণ্ডিত সেই ঘটনাকে গুরুত্ব দিতে চাননি। দেশের দুই তৃতীয়াংশের বেশি যেখানে গ্রামেগঞ্জে বাস করেন, তাদের উপরে স্যোশাল মিডিয়ার কী প্রভাব পড়বে , তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন।

অথচ লোকসভা নির্বাচনের ফলাফলের পরই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল। ভোটারদের গোষ্ঠীভেদে বিভক্ত করে প্রচার করেছিল বিজেপি। যার ফল মিলেছিল হাতেনাতে। প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতা দখল করে নরেন্দ্র মোদী সরকার।

সূত্রের খবর, কেমব্রিজ অ্যানালিটিকা সিইও আলেকজান্ডার নিক্স কংগ্রেসের বেশ কয়েকজন নেতার সঙ্গে ইতিমধ্যে বৈঠক করে রণনীতি তৈরি করতে ব্যস্ত। কংগ্রেস নেতাদের এই নিয়ে প্রেজেন্টেশনও দেওয়া হয়েছে। ২০১৯ সালে সেই রণনীতির ভিত্তিতেই বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াইয়ে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+