Climate Change: ২০২৩ সালে আর কত গরম বাড়বে, বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি কি ১.৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে
২০২৩ সালে কি বৈশ্বিক উষ্ণতা সব রেকর্ড ছাড়িয়ে যাবে? জলবায়ু পরিবর্তনের জেরে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি ১.৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে এ বছরই! তেমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব আবহাওয়া সংস্থা যে আশঙ্কা করেছিল, তা-ই সত্যি হতে চলেছে এবার।
২০২৩ সালের বৈশ্বিক উষ্ণতা ভাবিয়ে তুলেছিল জাতিসঙ্ঘকেও। নাসার প্রকাশতি তথ্যেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ২০২৩ সালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে উল্লেখ করা হয়েছিল, ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমা লঙ্ঘন করবে। সেটাই সত্যি প্রতিপন্ন হতে চলেছে এবার।

নাসার তথ্যে প্রকাশ ১৮৮০ সালের পর থেকে রেকর্ডে সবথেকে উষ্ণতম মাস হিসেবে এ বছরের জুলাইকে উল্লেখ করা হয়েছিল। ১৯৫১ থেকে ১৯৮০ সালের জুলাইয়ের তাপমাত্রার গড়ের থেকে ২০২৩-এর জুলাই মাসের তাপমাত্রা ১.১৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বিশ্ব আবহাওয়া সংস্থা মে মাসে ভবিষ্যদ্বাণী করেছিল ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে বার্ষিক গড় বৈশ্বিক তাপমাত্রা কমপক্ষে এক বছরের জন্য প্রাক-শিল্প স্তরের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। আগামী ৫ বছরের মধ্যে সময়কালে সবথেকে বেশি উষ্ণ হবে পৃথিবী। সেই পূর্বানুমানই সত্যি হতে চলেছে।
তবে বিশ্ব আবহাওয়া সংস্থা প্যারিস চুক্তির সঙ্গে একমত নয় এই মর্মে যে, বৈশ্বিক তাপমাত্রা স্থায়ীভাবে সীমা অতিক্রম করবে না। বহু বছর ধরে দীর্ঘমেয়াদী উষ্ণায়ন হলেই তবেই স্থায়ীভাবে সীমা অতিক্রমের বিষয়টি মান্যতা পায়। জুলাই মাস নিয়ে নাসার ডেটা এবং অন্যান্য গ্রীষ্মের মাসগুলির জন্য বিশ্ব আবহাওয়া সংস্থার েই পূর্বাভাস সতর্কতামূলক।
ইউরোপীয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট অনুসারে এমনকী জুনের প্রথম কয়েক দিনের বৈশ্বিক গড় তাপমাত্রা ১৮৫০ থেকে ১৯০০ সালের গড়ের থেকে ১.৫ ডিগ্রি বেশি ছিল, আর সেটি ছিল গ্রীষ্মের মাস। তাহলে এই বছর কি ভিন্ন থবি প্রকট হল?
আবহবিদরা জানান, এর আগে দৈনিক বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অতিক্রম করার ঘটনা নতুন নয়। শুধুমাত্র উত্তর গোলার্ধে শীত এবং বসন্তকালে তা রেকর্ড করা হয়। ফলে রেকর্ডের বিচ্যুতি রয়েই যায়।
ফলে গ্রীষ্মের মাসগুলিতে এমন সম্ভাবনার ইঙ্গিত দেয় যে, ২০২৩ শুধুমাত্র রেকর্ডের উষ্ণতম বছরগুলির মধ্যে তাকবে না, সামগ্রিকভাবে গড় বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার বছরও হতে পারে ২০২৩। তা যদি হয়, সেটা হবে আশঙ্কার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications