২০ বছর ধরে মৃত বোনে ছদ্মবেশে ভাই, কারণ জানলে চোখে জল আসবে
মানসিক ভাবে অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে পোশাক বদল ছেলের। গত ২০ বছর ধরে মেয়ের পোশাকে হাজির ছেলে। চিনের গুয়ানঝি অঞ্চলের গুইলিন-এ এই ঘটনা চিনের সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সাড়া ফেলেছে
অসুস্থ মায়ের জন্য রূপ বদল। ছেলে থেকে একেবারে মেয়ে। মা-কে ভালবেসে গত ২০ বছর ধরে এমনটাই করে চলেছে ছেলে। চিনের গুয়ানঝি অঞ্চলের গুইলিন-এ এই ঘটনা চিনের সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সাড়া ফেলেছে।
মেয়ের মারা যাওয়ার খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন মা। একেবারে মানসিকভাবে অসুস্থ। সেই দেখে নিজের ছেলেই মেয়ের বেশে মায়ের সামনে হাজির হন। আর তাতেই সন্তুষ্ট মা। এইভাবেই চলছে গত কুড়ি বছর ধরে। মা ভাবছেন তার মেয়েই ফিরে এসেছে।

বছর কুড়ি আগে থেকে মহিলা হিসেবেই রূপ ধারণ করেছেন ওই ব্যক্তি। একেবারে মেয়েদের পোশাক পড়ে। মায়ের কাছে সময় কাটানো বাদ দিয়ে অন্য সময়ে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করেন ওই ব্যক্তি। তিনি বিয়েও করেননি।
তাঁর মা-র জন্যই কোনও কিছুকে ভয় করেন না তিনি। আর তাঁর দিকে তাকিয়ে কেউ হাসলেও, ভয় পান না তিনি। ভিডিও-তে এমনটাই বলেছেন ওই ব্যক্তি।
সোশ্যাল সাইটে অবশ্য এই কাজের প্রশংসাই করেছেন অধিকাংশ মানুষ।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications