মোদীর চায়ের স্টল এখন তীর্থস্থান, যাবেন নাকি ভাদনগর রেলস্টেশনে
গুজরাটের ভাদনগর রেল স্টেশনকে টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করতে চলেছে কেন্দ্র। ছেলেবেলায় ভাদনগর স্টেশনেই চায়ের দোকান দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গুজরাটের ভাদনগর রেল স্টেশনকে টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করতে চলেছে কেন্দ্র। কেন জানেন? ছেলেবেলায় ভাদনগর স্টেশনেই চায়ের দোকান দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গুজরাটের মেহসানা জেলার ভাদনগরেই মোদীর জন্ম। আর ভাদনগর স্টেশনে চায়ের দোকান। ভাদনগরকে ঘিরেই চলছে কর্মকাণ্ড।

সব মিলিয়ে বিশ্বের পর্যটন মানচিত্রে আসতে চলেছে ভাদনগর। এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা। পুরনো চায়ের স্টলটিকে সংরক্ষিত করে আধুনিক রূপ দেওয়া হবে। মোদীর জন্মস্থান হওয়া ছাড়াও ভাদনগর একটি ঐতিহাসিক স্থানও। জানিয়েছেন মহেশ শর্মা। এখানেই আছে বিখ্যাত শর্মিষ্ঠা লেকও। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এলাকায় খননকার্য চালানোর সময় বুদ্ধিস্ট মঠের সন্ধান পেয়েছে।
২০১৪ সালে লোকসভা ভোটের প্রাক্কালে কিশোর বয়স আর চায়ের দোকানের কথা প্রচারে বারবার বলেছিলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর অনেক পর্যটক এমনকি অনেক বিদেশিও ভাদনগর পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন, গুজরাটের পর্যটনমন্ত্রী গণপত ভাসাবা। তিনি জানিয়েছেন, রাজ্য এবং কেন্দ্র সরকার গুজরাটকে ঘিরে উন্নয়ন এবং পর্যটন প্রকল্পে হাত লাগিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications