ফের বাজারে এল কিষাণ বিকাশ পত্র, আট বছরে দ্বিগুণ হবে টাকা

কেভিপি
নয়াদিল্লি, ১৮ নভেম্বর: আবার ফিরল কিষাণ বিকাশ পত্র। মঙ্গলবার অর্থমন্ত্রী অরুণ জেটলি আনুষ্ঠানিকভাবে ফের এটি বাজারে ছাড়লেন। তবে আগে মতো আর সাড়ে পাঁচ বছরে টাকা দ্বিগুণ হবে না, হবে আট বছর চার মাসে।

কিষাণ বিকাশ পত্র সঞ্চয়ের একটি জনপ্রিয় মাধ্যম ছিল। ১৯৮৮ সালের পয়লা এপ্রিলে এটি বাজারে ছেড়েছিল তৎকালীন কংগ্রেস সরকার। কিন্তু ২০১১ সালের নভেম্বর মাস থেকে তা বন্ধ করে দেওয়া হয়। ডাকঘরের অন্যান্য সঞ্চয় প্রকল্পে টাকা রাখতে উৎসাহিত করা হয়েছিল সাধারণ মানুষকে। কিন্তু কিষাণ বিকাশ পত্র তার জনপ্রিয়তা হারায়নি। সে কথা মাথায় রেখেই আবার এটি ফিরিয়ে আনল এনডিএ সরকার।

অরুণ জেটলি জানিয়েছেন, সারা দেশে অনেক ভুয়ো সঞ্চয় প্রকল্প চলছে। বেশি সুদের লোভে এখানে টাকা রেখে সর্বস্বান্ত হচ্ছেন মানুষ। কিষাণ বিকাশ পত্রে টাকা রাখলে কষ্টার্জিত অর্থ নিরাপদে রইল, আবার বেশি টাকা ফেরতও পাওয়া গেল।

যে পরিমাণ টাকা রাখা হবে, তার দ্বিগুণ টাকা আট বছর চার মাস পর পাওয়া যাবে। প্রথম আড়াই বছর হবে লক-ইন পিরিয়ড। অর্থাৎ এই সময়ে টাকা তুলে নেওয়া যাবে না। ন্যূনতম বিনিয়োগ করতে হবে এক হাজার টাকা। তবে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। যত খুশি টাকা রাখা যাবে। এককভাবে বা যৌথভাবে কিষাণ বিকাশ পত্র কেনা যাবে।

আপাতত ডাকঘর থেকে পাওয়া গেলেও খুব শীঘ্র রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্ক থেকে বিক্রি করা হবে কিষাণ বিকাশ পত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+