বেকার যুবকদের জন্য সুখবর! মোদী সরকার দিচ্ছে ‘কর্মসংস্থান’ গড়ার মহার্ঘ সুযোগ

‘কর্মসংস্থানের জন্য আর সরকারের দিকে চেয়ে না থেকে, নিজেরাই কর্মসংস্থান তৈরি করুন। কেন্দ্রের সরকার আপনাকে সমস্তরকম সহায়তা করবে।’

বেকারত্বের জ্বালা ঘুচাতে কেন্দ্রের বিজেপি সরকার এবার যুব সমাজের পাশে দাঁড়াচ্ছে। মোদি সরকার নিয়ে আসছে নয়া প্রকল্প। দেশের উদ্যমী যুবকদের ব্যবসা করে স্বনির্ভর হওয়ার ডাক দিচ্ছে কেন্দ্রের সরকার- 'কর্মসংস্থানের জন্য আর সরকারের দিকে চেয়ে না থেকে, নিজেরাই কর্মসংস্থান তৈরি করুন। কেন্দ্রের সরকার আপনাকে সমস্তরকম সহায়তা করবে।'

বেকারদের জন্য সুখবর! ‘কর্মসংস্থানে’র সুযোগ মোদীর

'কয়ার উদ্যমী যোজনা'য় আপনাকে ১০ লক্ষ টাকা ঋণ দেবে কেন্দ্রের সরকার। সেই ঋণে আপনি ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অর্থাৎ মোদী সরকার আপনাকে চার লক্ষ টাকা এমনিই দেবে, সেই টাকায় ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। সেই কারণে, নতুন পথে নামার পরিকল্পনা শুরু করে দিন আর দেরি না করে। ছোট পুঁজি নিয়ে নেমে পড়ুন ছোট শিল্প গড়তে।

কেন্দ্রের সরকার মনে করছে, এইটাই আপনার নিজের পায়ে দাঁড়ানোর এটাই সবথেকে সঠিক সময়। কয়ার উদ্যমী যোজনায় সরকারে আপনাকে যে ঋণ দেবে তা থেকে তার লক্ষ টাকা আপনি সাবসিডি পাবেন। নয়া উদ্যমী যোজনা কী, কীভাবে আপনি এই সুবিধা লাভ করবেন, সে ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

কয়ার উদ্যমী যোজনা কী
১) এটা একটা সাবসিডি (ভর্তুকি) ভুক্ত ক্রেডিট ঋণ প্রকল্প।। যার মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকার ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন। এই প্রকল্পের কার্যকরী মূলধন হবে ২৫ শতাংশ টাকা। ওই কার্যকরী মূলধন ভর্তুকির জন্য বিবেচিত হবে না।
২)প্রকল্প খরচের ৪০ শতাংশ ভারত সরকার দেবে ভর্তুকি হিসেবে। বাকি ৬০ শতাংশের মধ্যে ৫৫ শতাংশ আপনার ব্যাঙ্ক লোন ও ৫ শতাংশ নিজস্ব মূলধন।
৩) সিইউওয়াই পরিকল্পনায় সমস্ত উপভোক্তাদের বিপণন সহায়তা দেওয়া হবে। সেই সহায়তা মিলবে সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে।
ক)সংঘ উৎপাদিত জিনিস কিনে আপনাকে আর্থিক সহায়তা দেবে।
খ) মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের ব্যবস্থা করে দেওয়া হবে। তার ব্যয় বহন করা হবে।
গ) প্রদর্শনীর জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে।
ঘ) সংঘ-কর্মীদের বেতন দেওয়ার বিষয়েও সহায়তা করা হবে।

কারা আবেদন করতে পারেন
এই প্রকল্পে ব্যবসা শুরু করতে আপনি ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন। কোনও সংস্থার অধীনে করতে পারেন, আবার স্বনির্ভর গোষ্ঠী, প্রোডাকশন কো-অপারেটিভ সোসাইটি, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ এবং চ্যারিটেবল ট্রাস্টের অধীনেও করতে পারেন। আর সোসাইটি ১৮৬০ আইনে নিবন্ধিত বেসরকারি সংস্থাগুলির অধীনেও এই আবেদন করা যেতে পারে।

কীভাবে আবেদন করবেন?
সে ব্যাপারেও বিস্তারিত জানানো হয়েছে এই পরিকল্পনায়। কয়ার বোর্ডের অফিস, জেলা শিল্পকেন্দ্র, কয়ার প্রজেক্ট অফিস, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ও বোর্ডের নথিভুক্ত নোডাল এজেন্সিতে এই আবেদন করতে হবে। এই ছোট শিল্প তৈরির জন্য উপভোক্তাদের আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ওয়েবসাইট- www.coirboard.gov.in। সরাসরি কয়ার বোর্ডের অফিসেও জমা দেওয়া যেতে পারে আবেদন পত্র। কিংবা জেলা শিল্প কেন্দ্রের মাধ্যমেও পাঠানো যেতে পারে আবেদন।

আবেদন পত্রের সঙ্গে দিতে হবে
১) যে স্থানে আপনার ইউনিট তার দলিলের ফটো কপি।
২) কয়ার শিল্প অভিজ্ঞতার প্রমাণপত্রের ফটো কপি।
৩) কয়ার বোর্ড থেকে প্রশিক্ষণ গ্রহণের প্রমাণ।
৪) প্রকল্পের জন্য প্রয়োজনী যন্ত্রপাতির বিবরণ
৫) জেলা শিল্প কেন্দ্রের অনুমতি পত্র।
৬) চার্টার্ড ইঞ্জিনিয়ার দ্বারা যথাযথভাবে প্রত্যায়িত কর্মশালার পরিকল্পনা ও মূল্যায়ন।
৭) প্রস্তাবিত প্রকল্পের যথাযথ বিবরণ।
৮) এসসি বা এসটি-র ক্ষেত্রে সার্টিফিকেটের কপি
৯) অন্য কোনও সহায়তাকারী নথি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+