ঐশ্বর্য হতে পারবেন কি মানুশি, দেখে নিন ভারতের এই নয়া সুন্দরীকে
৫৪ তম ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা সুন্দরীর তকমা পেয়েছিলেন মানুশি চিল্লার।
২০ বছরের মানুশি। হরিয়ানার এই মডেল এবারের মিস ইন্ডিয়া হয়েছেন। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এই মানুশিই এবার ভারতের মুখ। ৫৪ তম মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় এবার সেরা-র মুকুট মাথায় উঠেছে মানুশিরই।

মানুশি- ভারতের মুখ
৩০ জন প্রতিযোগির মধ্যে থেকে সেরা হয়েছেন এই সুন্দরী। গতবারের মিস ইন্ডিয়া মিস ওয়ার্ল্ড প্রিয়দর্শনী চট্টোপাধ্যায়ের থেকে সেরার মুকুট পান হরিয়ানার এই সুন্দরী।

কি করতেন
হৃদরোগের সার্জন হওয়ার জন্য পড়াশুনো শুরু করেছিলেন মানুশি। কিন্তু ভাগ্য তারজন্য অন্য কিছু ভেবে রেখেছিল। আর তিনি নিজে ছোট থেকে চেয়েছিলেন একটা ছাপ রেখে যেতে। সেটাই যেন পূরণ হচ্ছে মিস ইন্ডিয়া হওয়ার পর।

সৌন্দর্যের প্রতি টান
ভারতীয় এই সুন্দরীর বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় টান ছিল ছোট থেকেই। তবে সেই টান থেকে এত বড় স্তরের প্রতিযোগিতায় ভারতের পতাকা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পাবেন , তা স্বপ্নেও ভাবেননি তিনি।

কোথায় হচ্ছে প্রতিযোগিতা
চিনে বসেছ এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর। সেখান কি তিনি পারবেন ঐশ্বর্য রাই ,লারা দত্ত যা পেরেছিল সেটাই আবার করে দেখাতে।

করতে হয়েছে কঠোর পরিশ্রম
সর্বোচ্চ স্তরের এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার জন্য শুধু যে পড়াশুনোতেই ইতি টানতে হয়েছে তা নয়। দারুণ কড়া রুটিন ফলো করে নিজেকে এই প্রতিযোগিতার উপযোগি করে গড়ে তুলতে হয়েছে।

মানুশির লক্ষ্য
তবে শুধু সৌন্দর্যের পূজারিই তিনি নন, এই মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজের এক বড় সামাজিক উদ্দেশ্যের বার্তাও পৌঁছে দিতে চান জগতে। 'পিরিয়ড'-র সময় মহিলাদের স্বাস্থ্য রক্ষার যে বিষয়গুলি নজরে রাখা দরকার তা নিয়েও সচেতনতা বাড়াতে চান তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications