শিশুদের জন্য কি পাওয়া যাবে আধার কার্ড?

কোনও নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এলপিজি গ্যাসের আবেদন করতে গেলে আধার কার্ড ক্রমশই প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে। সরকারি কাজের ক্ষেত্রে আধার কার্জ থাকলে গোটা প্রক্রিয়া নির্ঝঞ্ঝাটে ও সরল পদ্ধতিতে সম্পন্ন হওয়া সম্ভব। কারণ সরকার আধার কার্ডকে সম্পূর্ণ পরিচয় পত্র ও ঠিকানার তথ্যপ্রমাণ হিসাবে পরিচয় দিতে আগ্রহ দান করছে। [কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য]

কোনও ব্যাঙ্ক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি KYC নিশ্চিতিকরণ করতে চায় সেক্ষেত্রে আধার কার্ড সত্যিই সাহায্য করবে।

শিশুদের জন্য কি পাওয়া যাবে আধার কার্ড?

যে মা-বাবা নিজেদের সন্তানের জন্য আধার কার্ডের আবেদন করতে চান তারাও এবার তা পারবেন, এক্ষেত্রে শুধু সন্তানের বয়স ১ বছরের চেয়ে বেশি হতে হবে। [হারিয়ে যাওয়া আধার কার্ডের 'ডুপ্লিকেট কপি' পেতে কীভাবে জানাবেন আবেদন?]

যে সমস্ত শিশুর বয়স ৫ বছরের কম তাদের বায়োমেট্রিক নেওয়া হবে না। কিন্তু পাঁচ বছর হয়ে গেলে ওই শিশুদের দশ আঙুলের বায়োমেট্রিক ছবি, আইরিশ এবং মুখের ছবি প্রভৃতি কার্যপদ্ধতিগুলি পুনরায় দাখিল করতে হবে। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন]

ছোটদের আধার কার্ড পাওয়ার আবেদন জানাতে গেলে কী কী নথিপত্র লাগবে?

  • শিশুর জন্ম তারিখের তথ্য প্রমাণ বা বার্থ সার্টিফিকেট।
  • বাবা-মা দুজনেই বা বাবা-মায়ের মধ্যে একজন যার আধার কার্ড রয়েছে, বা আধার কার্ডের জন্য নাম ইতিমধ্যেই নথিভুক্ত করেছেন, সন্তানকে আধার কার্ডের আবেদনের জন্য 'ইনট্রোডিউস' করাতে পারেন।
  • যদি বাবা-মা কারোরই আধার কার্ড না থাকে এবং তিন জনেই আধার কার্ডের জন্য আবেদন জানান, তাহলে বাবা-মায়ের নাম আধার কার্ডের জন্য নথিভুক্ত হওয়ার পরই একমাত্র শিশুর আধার কার্ড দেওয়ার কার্যপদ্ধতি শুরু হবে।

পরিচয় পত্র হিসাবে যে যে নথি পেশ করা যেতে পারে [প্রবাসী ভারতীয়রা কীভাবে আধার কার্ডের জন্য আবেদন করবেন?]

পাসপোর্ট

  • ভোটার আইডি কার্ড
  • প্যান কার্ড
  • গাড়ি চালানোর লাইসেন্স

ঠিকানার নিশ্চিতিকরণের জন্য যে তথ্য প্রমাণ পেশ করা যেতে পারে

  • পাসপোর্ট
  • বাবা-মায়ের পাসপোর্ট (নাবালকের ক্ষেত্রে)
  • ভোটার আইডি কার্ড
  • গাড়ি চালানোর লাইসেন্স
  • রেশন কার্ড
  • ব্যাঙ্ক স্টেটমেন্ট/পাসবুক
  • ক্রেডিট কার্ড স্টেটমেন্ট
  • বিদ্যুতের বিল
  • জলের বিল
  • ল্যান্ডলাইন ফোনের বিল
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+