রিলায়েন্স জিও-কে টক্কর দিতে আরও সস্তার প্যাকেজ আনছে বিএসএনএল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : রিলায়েন্স জিও-কে কাত করতে এবার আরও সস্তার প্যাকেজ আনছে সরকারি সংস্থা বিএসএনএল। এই প্রথম জিও-র বিরুদ্ধে সরাসরি টক্কর দিতে বাজারে নামছে বিএসএনএল। ['রিলায়েন্স জিও' : কীভাবে সিম পাবেন, প্ল্যান বাছবেন, জেনে নিন]

জিঔও-র পথ অনুসরণ করে ফ্রি ভয়েস কলের সুবিধা দিতে চলেছে বিএসএনএল। এবং জানা গিয়েছে, অন্য যে সমস্ত প্ল্যান রয়েছে তা জিও-র চেয়েও সস্তা হবে। জিও ক্ষেত্রে যা শুধুমাত্র ৪জি গ্রাহকদের জন্যই পাওয়া যাবে, বিএসএনএল তা ২জি ও ৩জি গ্রাহকদের জন্যও বাজারে আনবে বলে জানা গিয়েছে। [রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে]

রিলায়েন্স জিও-কে টক্কর দিতে আরও সস্তার প্যাকেজ আনছে বিএসএনএল

বিএসএনএলের তরফে জানানো হয়েছে, জিও কেমন কাজ করে তার উপরে এবং সবমিলিয়ে গোটা বাজারের উপরেই নজর রয়েছে তাদের। লাইফটাইম ভয়েস কল ফ্রি এবং অন্য অনেক আকর্ষণীয় সুবিধা নিয়ে আগামী বছর আসবে বিএসএনএলের নয়া প্ল্যান।

জানুয়ারি সম্ভবত আসতে চলা বিএসএনএলের প্ল্যান অনুযায়ী জিও-র প্রতিটি প্ল্যানের চেয়েই তাদের প্ল্যান সস্তা হবে। বিএসএনএলের যারা মোবাইল গ্রাহক এবং যাদের একইসঙ্গে বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, তাদের এই প্ল্যান দেওয়া হবে।

বিএসএনএলের এই ঘোষণার ফলে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থা বেশ চাপে পড়ে গেল। এবার তাদেরও জিও বা বিএসএনএলের পথে হেঁটে ট্যারিফের দাম কমাতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+