পর্ন সাইট দেখেন কি, তাহলে এবারে কিন্তু মুশকিলে পড়তে চলেছেন
পর্ন সাইট দেখতে গেলেই ভক্তিমূলক সঙ্গীত। সাইট তো দেখা হলই না, সঙ্গীতও চলতে থাকল। এমনই অ্যাপ তৈরি করেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
পর্ন সাইট দেখতে গেলেই ভক্তিমূলক সঙ্গীত। সাইট তো দেখা হলই না, সঙ্গীতও চলতে থাকল। এমনই অ্যাপ তৈরি করেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয়ানাথ মিশ্র। এমনই একটি অ্যাপ আবিষ্কার করেছেন, যা কিনা ইন্টারনেটে পর্নসাইটগুলিকে ব্লক করে দিচ্ছে। পর্ন সাইটগুলিতে ক্লিক করলেই ভক্তিমূলক সঙ্গীত শোনা যাচ্ছে। প্রথমে শুরু করেছেন হর হর মহাদেব দিয়ে।
সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, মোবাইল এবং কম্পিউটার, সবেতেই এই অ্যাপ কার্যকরী।
হর হর মহাদেব অ্যাপ নিয়ে বলতে গিয়ে অধ্যাপক মিশ্র জানান, অ্যাপ্লিকেশনটিতে প্রায় ধর্মেরই আবেদন থাকবে। হর হর মহাদেব দিয়ে শুরু হলেও, আগামী মাস থেকে সব ধর্মের ভক্তিগীতির সুবিধা পাওয়া যাবে। যেমন কোনও মুসলিম ধর্মাবলম্বী পর্ন সাইটে ক্লিক করলেই 'আল্লাহ আকবর' ধ্বনিত হবে।
অধ্যাপক মিশ্র জানিয়েছেন, প্রথমে নিজের সন্তান এবং ছাত্রদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করেছিলেন। এবার সারা পৃথিবীর জন্য এই সুবিধা উন্মুক্ত করতে চান চিনি।
অধ্যাপক বিজয়ানাথ মিশ্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিএইচইউ-এর মেডিকেল সুপার ওপি উপাধ্যায়। তাঁপ মতে যাঁরা মানসিক দিক থেকে দুর্নীতিগ্রস্ত, তাদের পক্ষে এই অ্যাপ কাজ করবে।












Click it and Unblock the Notifications