রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে

মুম্বই, ১ সেপ্টেম্বর : এদিন কোম্পানির ৪২ তম বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স জিও-র প্রকাশ করলেন কর্ণধার মুকেশ আম্বানি। কেন রিলায়েন্স জিও বাকী সব নেটওয়ার্কের থেকে এগিয়ে থাকবে তা বিস্তারিত বর্ণনা করেন রিলায়েন্স কর্তা। [রিলায়েন্সের 'জিও বিপ্লব', এত সস্তা ৪জি নেটওয়ার্ক আগে আসেনি!]

আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে। এই উদ্যোগকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া-র সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। এটি টেলিকম জগতে ঝড় তুলতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঠিক কী কী সুবিধা আপনি পেতে পারেন তা জেনে নিন একনজরে।

রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে

রিলায়েন্স জিও-র সুবিধা

  • যেকোনও নম্বরে ফ্রি ভয়েস কল।
  • যে প্রান্তেই যা না কেন, মোবাইলে কোনও রোমিং চার্জ লাগবে না।
  • ৫০ টাকার মধ্যে ১ জিবি ইন্টারনেট প্ল্যান। এমন মোট ৪৫টি প্ল্যান রিলায়েন্স জিও আনতে চলেছে। বাজারে এখন প্রতি জিবি ডেটা অন্তত ২৫০ টাকা করে খরচ পড়ে। সেদিক থেকে দেখলে এটি অবশ্যই বিপ্লব।
  • রিলায়েন্স জিও ব্যবহারকারী ছাত্রছাত্রীরা ২৫ শতাংশ বেশি ডেটা পাবেন।
  • সিম কেনার পরে প্রথম চারমাস বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা।
  • মাত্র ১৯ টাকা ১০টি আকর্ষণীয় ট্যারিফ প্ল্য়ান থাকছে গ্রাহকদের জন্য। এটা তাদের জন্য যারা নিয়মিত গ্রাহক নন। তবে সকলই এর সুবিধা ভোগ করতে পারবেন।
  • ১৪৯ টাকা প্রতিমাসে খরচ হবে কম সময়ের ব্যবহারকারীদের জন্য। আর বেশি ইন্টারনেট ব্যবহারকারীরা ৪৯৯৯ টাকা পর্যন্ত ট্যারিফ ব্যবহার করতে পারবেন। যারা যেমন ইন্টারনেট ব্যবহার করেন, সেই অনুযায়ী প্ল্যান নিতে পারবেন।
  • রিলায়েন্সের লাইফ স্মার্ট হ্যান্ডসেটটি ২৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই রিলায়েন্স জিও বাজারে আসবে বলে জানা গিয়েছে।
  • রিলায়েন্স জিও প্ল্যান বাজারে আনার পরই এবার এর হাত ধরে নতুন ৪জি হ্যান্ডসেট বাজারে আনতে চলেছে রিলায়েন্স।
  • ভবিষ্যতের কথা ভেবে এই রিলায়েন্স জিও সিমটি বাজারে আনা হচ্ছে। এই ৪জি সিমটিকে ৫জি অথবা ৬জি-তেও বদলে ফেলা যাবে।
  • রিলায়েন্স জিও নেটওয়ার্কে কোনও ব্ল্যাক আউট ডে গণ্য করা হবে না। অর্থাৎ বছরের প্রত্যেকদিন একই সুবিধা পাবেন গ্রাহকেরা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+