Belgharia: সত্যিই কি বেল গাছের জঙ্গল ছিল এখানে, জেনে নিন নামকরণের ইতিহাস
মেসপাড়া, পেইংগেস্ট যেখানে ঘরে ঘরে। কলকাতায় চাকরি আর পড়াশোেনা করতে আসা ছেলেমেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা বলতে যার নাম সবার আগে প্রকাশ্যে আসে তার নাম বেলঘরিয়া। কিন্তু জানেন কি এই বেলঘরিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমলের ইতিহাস, নবাবী ইতিহাস।
বেলঘরিয়া নামটা অনেকেই মনে করেন অদ্ভুত। এরকম নাম? যদিও নামের কোনও ব্যকরণ হয়না। যেভাবে কানা ছেলের নাম হয় পদ্মলোচন। সেভাবেই হয়তো কোনও না কোনও কারণে এই জায়গাটির নাম হয়ে গিয়েছে বেলঘরিয়া। কিন্তু এই নামের নেপথ্যে একাধিক ইতিহাস জড়িয়ে রয়েছে। সেটা অনেকেই জানেন না।

প্রথম যে নামকরণেপ ইতিহাসটি শোনা যায় সেটি হল এই জায়গা নাকি একটা সময়ে প্রচুর বেলগাছ ছিল। সেখানে যে বেল ফলত সেগুলি ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। ব্রিটিশরা নাম উচ্চারন করতে পারত না। প্রথমে নাকি এই জায়গাটির নাম ছিল বেল ঘর। ব্রিটিশরা সেটি উচ্চারণ করত বেলঘুরিয়া বলে। তারপরেই ধীরে ধীরে অপভ্রংশ হয়ে বেলঘরিয়া নাম হয়ে যায়।
আবার অনেকে বলে বেল গাছ না এই নামকরণের নেপথ্যে রয়েছে ঘণ্টা। ইংরেজিতে যাকে বলা হয় বেল। নবাব সিরাজ যখন কলকাতা আক্রমণ করেছিল। তখন কোম্পানি বেশ চমকেই গিয়েছিল। সেসময় নবাবি ফৌজের আক্রমণ সম্পর্কে সচেতন করতে এই বেলঘরিয়া অঞ্চলে বিশাল একটি ঘণ্টা লাগিয়েছিল তারা। সেই বেল শব্দ থেকেই বেলঘরিয়া শব্দের উৎপত্তি। যুদ্ধের সময় এই ঘণ্টা বা বেলটি সাইরেন হিসেবে ব্যবহার করা হতো।












Click it and Unblock the Notifications