এর আগে ভারতবর্ষে কবে মধ্যরাতে সংসদ বসেছিল জানেন কি

জানেন কি এর আগে কবে কবে মধ্যরাতে সংসদের আসর বসেছে? এর আগে মোট তিনবার মধ্যরাতে সংসদ সচল ছিল।

স্বাধীনতার সত্তর বছর পর সর্ববৃহৎ কর সংষ্কারের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। মধ্যরাতে সংসদ বসিয়ে ঐতিহাসিক পণ্য ও পরিষেবা কর চালু করা হবে। রাত ১১টা নাগাদ থেকে শুরু করে ১২টা ১০ মিনিট নাগাদ সংসদ চালু থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে দেশের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব সংসদে উপস্থিত থেকে জিএসটিকে বরণ করে নেবেন। [আরও পড়ুন : জিএসটি বিল পাশে কোন দুই বাঙালির অবদান সবচেয়ে বেশি জানেন কি]

তবে জানেন কি এর আগে কবে কবে মধ্যরাতে সংসদের আসর বসেছে? এর আগে মোট তিনবার মধ্যরাতে সংসদ সচল ছিল। এই নিয়ে চতুর্থবার মধ্যরাতে সংসদ সচল থাকতে চলেছে। দেশ স্বাধীন হওয়ার দিন মধ্যরাতে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট সংসদে প্রথম ভাষণ দেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সেটাই ছিল স্বাধীন ভারতে সংসদের প্রথম ভাষণ। [আরও পড়ুন : অন্য দেশগুলিতে কীভাবে ও কবে জিএসটি বলবৎ হয়েছে জানেন কি]

এর আগে কবে মধ্যরাতে ভারতবর্ষে সংসদ বসেছিল জানেন কি

এরপরে ১৯৯২ সালে ফের একবার মধ্যরাতে সংসদ বসেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে উৎখাত করতে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষভাবে ওইদিনে সংসদ বসেছিল। [আরও পড়ুন : জিএসটি চালুর পর অনলাইন কেনাকাটা করতে সমস্যায় পড়বেন, জেনে নিন কীভাবে]

এরপরে ফের একবার ১৯৯৭ সালে সংসদ মধ্যরাতে সচল ছিল। দেশ স্বাধীন হওয়ার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সংসদে বিশেষ সেশন চলেছিল। সেই ঘটনার পরে ফের দীর্ঘ ২০ বছর পরে ফের একবার জিএসটি-র পথ চলার দিনে সংসদের দুই কক্ষ- রাজ্যসভা ও লোকসভা মধ্যরাতে সচল থাকবে। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে, জানুন এখুনি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+