বিবিসি আরও চারটি ভারতীয় ভাষায় সম্প্রচার শুরু করবে আগামী বছর

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিপুল অর্থজোগানের পর সারা পৃথিবীতে নিজের ভিত্তি সম্প্রসারণের কাজে মনোনিবেশ করেছে বিশ্ববিখ্যাত এই সম্প্রচার সংস্থা।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আরও চারটি ভারতীয় ভাষায় তাদের পরিষেবা শুরু করতে চলেছে। গত বুধবার (নভেম্বর ১৬) করা একটি ঘোষণায় বিবিসি জানায় মারাঠি, তেলুগু, গুজরাতি এবং পাঞ্জাবিতে তারা এবার সম্প্রচার শুরু করবে। তারা জানায় ১৯৪০-এর পরে বিবিসিতে এতবড় সম্প্রসারণ ঘটছে। এই চারটি নতুন ভারতীয় ভাষায় সম্প্রচার করার জন্য নয়াদিল্লিতে ব্যুরো বসাতেও চলেছে বিবিসি। ২০১৭তে এই নতুন সম্প্রচার শুরু হবে বলে জানা গিয়েছে।

এই পর্বে চারটি ভারতীয় ভাষা ছাড়াও ছয়টি আফ্ৰিকান এবং কোরিয়ান সহ মোট ১১টি ভাষায় পরিষেবা দেবে বিবিসি। ডিজিটাল, টিভি এবং রেডিও সম্প্রচার বাড়াতে সম্প্রতি ব্রিটেনের সরকার বিবিসিকে বিপুল অর্থের জোগান দিয়েছে (দু'বছরে মোট ১১৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড)। আর তার ফলাফল হিসেবেই এই সমস্ত সম্প্রসারণ।

বিবিসি আরও চারটি ভারতীয় ভাষায় সম্প্রচার শুরু করবে আগামী বছর

বিবিসি হিন্দির সম্প্রচার ১৯৪০ সাল থেকেই চলে আসছে। এছাড়াও, তামিল, বাংলা, উর্দু এবং নেপালি ভাষাতেও রয়েছে তাদের পরিষেবা। মারাঠি এবং গুজরাতিতে পরিষেবা আগে থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়।

সারা পৃথিবীতে বিবিসির দর্শকসংখ্যা এই মুহূর্তে ৩০.৮ কোটি এবং তাদের লক্ষ্য এই সংখ্যাটিকে ২০২২ সালের মধ্যে ৫০ কোটিতে নিয়ে যাওয়া। বিবিসির সম্প্রচার এই মুহূর্তে মোট ২৯টি ভাষায় করা হয়। সরকারের এই বিরাট অর্থব্যয়ের পরে তাঁদের ব্যাপক সম্প্রসারণ হবে বলেই আশা করছেন বিবিসি আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+