Bagbazar History: সত্যিই কি বাঘ থাকত বাগবাজারে? কী ছিল বাগবাজারের আসল নাম?
উত্তর কলকাতা (Kolkata) মানেই তার অলিতে গলিতে জড়িয়ে রয়েছে কোনও না কোনও কাহিনী। আর বাগবাজার (Bagbazar) মানেই তো একটা নস্টালজিয়া। পুরনো কলকাতার নস্টালজিয়া তৈরি হয়ে যায় বাগবাজারকে ঘিরে। পরনো সব বনেদি বাড়ি। বাগবাজারের দুর্গাপুজো।
কিন্তু জানেন কি এই বাগবাজারের আসল নাম কী ছিল। বাঘ থাকত কি এখানে। নাকি বড় বাগান ছিল। কেন হঠাৎ করে উত্তর কলকাতার গঙ্গার পাড়ের এই এলাকার নাম হল বাগবাজার। এই নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে। প্রথমেই েযটা শোনা যায় যে এই এলাকায় নাকি বড় একটা বাগান ছিল। তার মালিক ছিলেন ক্যাপ্টেন পেরিন। এলাকাটি পেরিন সাহেবের বাগান বলে পরিচিত ছিল।

এতোটাই বড় ছিল পেরিন সাহেবের বাগান যে একেবারে গঙ্গার পার পর্যন্ত চলে এসেছিল। কিন্তু দেনার দায়ে সেই বাগানটি বিক্রি করে দিতে বাধ্য হন িতনি। নিলামে ওঠ পেরিন সাহেবের বাগান। ১৭৫২ সালে নাকি বাগানটি মাত্র ২৫০০০ টাকায় বিক্রি করে দিয়েছিলেন সাহেব। তারপরে হাতবদল হতে হতে সেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকানায় আসে।

কোম্পানির হাতে পড়া মানে ব্যবসা। সাহেবের বাজানটি কেটে কেটে সেখানে বাজার বসিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তৈরি হয় ওল্ড পাউডার মিল বাজার। সেই পেরিন সাহেবের বাগান আর কোম্পানির বাজারের নাম মিলিয়ে হয়তো নাম হয় বাগ বাগার। আবার শোনা যায় ফার্সি শব্দ বাগ এবং আরবি শব্দ বাজার থেকে এই জায়গাটির নাম হয়েছে বাগ বাজার।
আবার শোনা যায় হুগলি নদীর বাঁকে একটা বাজার বসত। সেই বাঁক শব্দটি অপভ্রংশ হতে হতে বাগবাজার হয়ে গিয়েছে। বাগবাজার মানেই বাঙালির নস্টালজিয়া।












Click it and Unblock the Notifications