(ছবি) বিয়ের পিঁড়িতে বাবুল সুপ্রিয়, অভিনন্দন জানাতে হাজির প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১০ আগস্ট : দুবছরের সম্পর্ক পেরিয়ে আবার বিয়ের পিড়িতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার নয়াদিল্লির অশোকা হোটেলে সাত পাকে বাঁধা পড়লেন বাবুল। পাত্রী রচনা। জেট এয়ারওয়েজের প্রাক্তন বিমানসেবিকা।
কলকাতা-মুম্বইয়ের বিমানে প্রথম রচনার সঙ্গে দেখা। আর ব্যস তারপর রচনাকে বলেই ফেললেন 'কহো না প্যায়ার হ্যায়'।
বাবুলের বিয়েতে উপস্থিত অতিথিদের তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবুলকে অভিনন্দন জানাতে নিজেই উপস্থিত হয়েছিলেন তিনি। এছাড়াও অমিত শাহ থেকে শুরু করে বিজেপির হাই প্রোফাইল নেতাদের পাশাপাশি কংগ্রেসের দিগ্বিজয় সিং, শশী থারুর সহ একাধিক শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে দেখা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সুপারস্টার দেব, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রমুখ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত তালিকায় থাকলেও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। সবে এসএমএস-এ আগাম শুভেচ্ছা পাঠিয়েছেন। তৃণমূলের একাধিক সাংসদ এদিন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে খবর।
{photo-feature}












Click it and Unblock the Notifications