Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চাঁদের মাটিতে তৈরি হচ্ছে অক্সিজেন! বসত গড়ার উপযুক্ত পরিবেশ রয়েছে, দাবি গবেষকদের

চাঁদের মাটিতে তৈরি হচ্ছে অক্সিজেন! বসত গড়ার উপযুক্ত পরিবেশ রয়েছে, দাবি গবেষকদের

চাঁদের মাটি ছোঁয়ার আকুতি কত না মহাকাশচারীর। কিন্তু বারবার সেখানে বাধা হয়ে দাঁড়ায় অক্সিজেন। মানুষ যে দীর্ঘ সময় চাঁদের মাটিতে থাকবেন, তার উপায় ছিল না। কিন্তু চিনা গবেষকরা সম্প্রতি যে চাঞ্চল্যকর দাবি করেছেন, তাতে মানুষের সেই আর্তি এবার সফল হবে। চাঁদের মাটিতেই তৈরি হবে অক্সিজেন। চিনের গবেষকরা চাঁদের মাটিতে অক্সিজেন ও জ্বালানি তৈরির দাবি করেছেন সম্প্রতি।

চাঁদে গেলে অক্সিজেনে আর টান পড়বে না

চাঁদে গেলে অক্সিজেনে আর টান পড়বে না

চিনের নানজিং ইউনিভার্সিটির একদল গবেষক মনে করেন, চাঁদের মাটি অক্সিজেন তৈরি ও জ্বালানি বানানোর পক্ষে আদর্শ। আর চাঁদে গেলে অক্সিজেনের ভাঁড়ারে টান পড়ার ঝুঁকি থাকবে না। চাঁদের মাটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন চিনা গবেষকরা। গবেষকরা তাঁদের রিপোর্টে দাবি করেছেন, চাঁদের পাথুরে মাটিতে এখনও অনেক যৌগ সক্রিয় অবস্থায় রয়েছে।

কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং জ্বালানি উৎপাদন চাঁদে

কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং জ্বালানি উৎপাদন চাঁদে

গবেষকদের দাবি, চাঁদের ওই পাথুরে মাটিতে থাকা সক্রিয় যৌগ থেকে খুব সহজেই কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং জ্বালানি উৎপাদন করা সম্ভব। এমনকী চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও মিথেন গ্যাসও রয়েছে। এর ফলে চাঁদের মাটিতে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতিও চালানো সম্ভব হবে বলে নানজিন ইউনিভার্সিটির বৈজ্ঞানিকদের দাবি।

আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চন্দ্রাভিযানে চিনও

আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চন্দ্রাভিযানে চিনও

সম্প্রতি চিনার নানজিং ইউনিভার্সিটির গবেষণাপত্রের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আগামী কয়েক বছরের মধ্য চাঁদের একাধিক অভিযানের পরিকল্পনা রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার। চিনও চাইছে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চাঁদে অভিযানে নামতে। চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা চিনকে এগিয়ে রাখবে চন্দ্রাভিযানে।।

চাঁদে অক্সিজেন ও হাইড্রোজেনও পাওয়া যাবে সহজেই

চাঁদে অক্সিজেন ও হাইড্রোজেনও পাওয়া যাবে সহজেই

চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইংফ্যাং ইয়াও এবং তাঁর সহযোগীরা চাঁদ থেকে নমুনা হিসেবে সংগ্রহ করা মাটি ইতিমধ্যে পরীক্ষা করেছে। তাঁদের দাবি, এই মাটি অত্যন্ত উন্নতমানের অনুঘটক। এর থেকে সহজেই কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করা যায়। ফলে অক্সিজেন ও হাইড্রোজেনও পাওয়া যাবে সহজেই। আর বাইপ্রোডাক্ট হিসেবে এই মাটিতে রয়েছে মিথেন গ্যাসও।

চাঁদে সভ্যতা গড়ে তোলার উপযোগী পরিবেশ

চাঁদে সভ্যতা গড়ে তোলার উপযোগী পরিবেশ

গবেষকদের দাবি, এই ধরনের নানা যৌগের উপস্থিতি চাঁদে সভ্যতা গড়ে তোলার উপযোগী। কেননা সভ্যতা গড়ে তুলতে যে অক্সিজেন বা জ্বালানির প্রয়োজন তা এখান থেকে তৈরি হতে পারে। প্রাথমিকভাবে তাঁদের গবেষণায় ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং এক্স-রে বিচ্ছুরণ মতো প্রক্রিয়া ব্যবহার করেছেন গবেষকরা। এই প্রক্রিয়ায় চাঁদের মাটিতে বিভিন্ন অনুঘটককে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

সালোকসংশ্লেষ ঘটাতেও সক্ষম চাঁদের মাটি

সালোকসংশ্লেষ ঘটাতেও সক্ষম চাঁদের মাটি

চিনের গবেষকরাদের আরও দাবি, এই মাটিতে প্রচুর পরিমাণে লোহা ও ম্যাগনেশিয়াম রয়েছে। এই যৌগগুলি যথেষ্ট উন্নতমানের বলেও তাঁরা দাবি করেছেন। এমনকী সালোকসংশ্লেষ ঘটাতেও সক্ষম। পৃথিবীতে যে প্রক্রিয়ার মাধ্যমে গাছ অক্সিজেন ও জল উৎপাদন করে, চাঁদের মাটিই সেই প্রক্রিয়া সম্পাদক করতে পারে।

গাছের মতোই চক্রাকারে সালোকসংশ্লেষ প্রক্রিয়া চাঁদের মাটিতে

গাছের মতোই চক্রাকারে সালোকসংশ্লেষ প্রক্রিয়া চাঁদের মাটিতে

গবেষকরা তাঁদের এই দাবির সমর্থমনে চাঁদের মাটির সঙ্গে বিভিন্ন রাসায়নিকের বিক্রিয়া ঘটান চিনের বিজ্ঞানীরা। গাছের মতোই চক্রাকারে সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালিয়ে যেতে সক্ষম চাঁদের মাটি। এই প্রক্রিয়াকে কাজে লাগাতে পারলে খুব সহজেই প্রয়োজনীয় অক্সিজেন, জ্বালানি এবং জল চাঁদের মাটি থেকে পাওয়া সম্ভব।

চাঁদে বসত গড়ে তুলতে কোনও অসুবিধা হবে না

চাঁদে বসত গড়ে তুলতে কোনও অসুবিধা হবে না

অক্সিজেন, জ্বালানি এবং জল- এই প্রয়োজনীয় তিনটি জিনিসের জোগান অফুরান হলে চাঁদে বসত গড়ে তুলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তবে চাঁদের পাথুরে মাটিতে পৃথিবীর মতো শাক-সবজি ফলানো সম্ভব নয় বলে গবেষকরা জানিয়েছেন। সবুজের অভিযান চাঁদে ঘটানোর কোনও রাস্তা এখনও পর্যন্ত মেলেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+