Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১জন ভিআইপি-র প্রহরায় ৩জন পুলিশ, ৬৬৩ জন আমজনতার জন্য পুলিশ মাত্র ১জন, চাঞ্চল্যকর রিপোর্টে শোরগোল

দেশের প্রায় ২০ হাজার ভিআইপি-কে গড়ে তিনজন করে পুলিশ পাহারা দেয়। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কার্যত শিকেয়।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভিআইপি সংষ্কৃতি বর্জনের ডাক দিলেও ঘটনা হল, ভারতবর্ষে এই সংষ্কৃতি যাওয়ার নয়। রাজনেতারা প্রতিবছর হাজারো প্রতিশ্রুতি দিলেও তার কতটা যে পূরণ হয় তা নিয়ে আমজনতার অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে। বিশেষ করে ভিআইপি-দের সামনে ভারতের আম নাগরিকেরা নগণ্য।

১জন ভিআইপি-র প্রহরায় ৩জন পুলিশ, ৬৬৩ জন আমজনতার জন্য পুলিশ মাত্র ১জন, চাঞ্চল্যকর রিপোর্টে শোরগোল

সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশের প্রায় ২০ হাজার ভিআইপি-কে গড়ে তিনজন করে পুলিশ পাহারা দেয়। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কার্যত শিকেয়। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর তথ্য বলছে, দেশের ১৯ লক্ষ ২৬ হাজার পুলিশ কর্মীর মধ্যে ৫৬ হাজার ৯৪৪ জন পাহারা দেন ২০ হাজার ৮২৮ জন ভিআইপিকে।

অথচ ভারতে আমজনতার জন্য নিরাপত্তার বেহাল দশা। প্রতি ৬৬৩ জন সাধারণ নাগরিক পিছু এখানে একজন করে পুলিশকর্মী রয়েছে। তথ্য বলছে, উত্তর ও পূর্ব ভারতে ভিআইপি সংষ্কৃতির চল সবচেয়ে বেশি। বিশেষ করে বিহার ও পশ্চিমবঙ্গে ভিআইপিদের তোয়াজ করার সংষ্কৃতি সবচেয়ে বেশি।

দেশের ২৯টি রাজ্য ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলেই একই নিয়ম কার্যকর রয়েছে। অর্থাৎ ভিআইপি সংষ্কৃতি বজায় রাখতে কোনও রাজ্যই কারও চেয়ে পিছিয়ে নেই। একমাত্র লাক্ষাদ্বীপই একমাত্র জায়গা যেখানে আলাদা করে কারও জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা নেই।

বাংলায় ২২০৭ জন ভিআইপির প্রহরায় রাখা হয়েছে ৪২৩৩জন পুলিশকে। যেখানে মাত্র ৫০১ জন পুলিশের এই কাজে থাকার কথা। বিহারে ৩২০০ জন ভিআইপির প্রহরায় রয়েছেন ৬২৪৮জন পুলিশ। এরপরই রয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানে ২০৭৫জন ভিআইপিকে রক্ষা করছেন ৪৪৯৯জন পুলিশকর্মী। একই অবস্থা উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যেও।

রাজধানী দিল্লিতে ভিভিআইপি মোট ৪৮৯জনকে প্রহরা দিয়ে চলেছে ৭৪২০জন পুলিশকর্মী। যেভাবে কেন্দ্র গাড়িতে লালবাতি সংষ্কৃতি তুলে দিয়েছে সেভাবে ভিআইপি সংষ্কৃতিকে আবারও ধাক্কা দিক মোদী সরকার, এমনটাই দাবি উঠতে শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+