ডোকলাম বিতর্কের পরে মায়ানমার সীমান্তে নতুন করে ভারত-চিন দ্বন্দ্বের ভ্রুকূটি

ডোকলামের পর এবার অরুণাচল প্রদেশে মায়ানমারের ত্রিভূজ সীমান্তে ভারত-চিন দ্বন্দ্ব শুরু হয়েছে।

ভূটান সীমান্তে ডোকলামের তরাই এলাকা ঘিরে ভারত-চিন দ্বন্দ্ব দুইমাসের বেশি স্থায়ী হয়েছিল। এবার অরুণাচল প্রদেশে মায়ানমারের ত্রিভূজ সীমান্তে ভারত-চিন দ্বন্দ্ব শুরু হয়েছে। ভারত-ভূটান সীমান্ত এলাকার মতোই ভারত-মায়ানমার সীমান্তের এই এলাকা ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

মায়ানমার সীমান্তে দ্বন্দ্ব

মায়ানমার সীমান্তে দ্বন্দ্ব

চিন, ভারত ও মায়ানমারের যে সীমান্তে এই দ্বন্দ্ব শুরু হয়েছে তা অরুণাচলের ওয়ালং থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্বত্য এলাকায় ভারতের অবস্থান মজবুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অরুণাচলের গুরুত্বপূর্ণ সীমান্ত

অরুণাচলের গুরুত্বপূর্ণ সীমান্ত

চিন বরাবরই অরুণাচলপ্রদেশকে ভারতের অংশ না বলে বিতর্কিত এলাকা বলে চিহ্নিত করে এসেছে। যার ফলে বারবারই অরুণাচল সীমান্তে উত্তেজনা জারি থেকেছে। ফলে এই পাহাড়ি এলাকায় ভারতের অবস্থান কূটনৈতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতের পদক্ষেপ

ভারতের পদক্ষেপ

সেনা সূত্রে বলা হয়েছে, ডোকলামের ঘটনার পর সীমান্তে এই ধরনের পরিস্থিতি এড়াতে ভারত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। আগের চেয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তাই আগে থেকেই মায়ানমারের ত্রিভূজ সীমান্ত নিয়ে ভারত কোমর বেঁধে নেমে পড়েছে।

রয়েছে আশঙ্কা

রয়েছে আশঙ্কা

অরুণাচলের লোহিত নদীর পাড়ে ওয়ালং অবস্থিত। এই এলাকায় ১৯৬২ সালে ভারত চিন যুদ্ধের সময় নানা ঘটনা ঘটেছে। ফের এই এলাকায় সেনার দাপাদাপি স্থানীয়দের মধ্যে আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

মায়ানমারের নজর এড়িয়ে গোলমাল

মায়ানমারের নজর এড়িয়ে গোলমাল

সিকিম সীমান্তে ডোকলামের পর মায়ানমার সীমান্তে ত্রিভূজ এলাকা ভারত-চিন সীমান্তের সবচেয়ে সংবেদনশীল এলাকা। এই এলাকায় মায়ানমার তহল দেয় না। সেই ফাঁকে চিন এলাকায় টহলদারি বাড়িয়ে দিয়েছে। যার ফলে ভারতকেও এগিয়ে আসতে হয়েছে।

দুর্গম এলাকায় সেনা

দুর্গম এলাকায় সেনা

মায়ানমার সীমান্তে ১৮টি পার্বত্য অঞ্চল রয়েছে। দুর্গম এই এলাকায় চিনের দাপাদাপি কমাতে ভারত নজরদারি চালাচ্ছে। ভারতের সঙ্গে থাকা ৪ হাজার কিলোমিটার সীমান্তের ওপারে চিন রাস্তা তৈরি করছে। এমনকী হেলিপ্যাড, সেনা পোস্ট ও পরিখা তৈরি করেছে।

এবার নজর চিন সীমান্তে

এবার নজর চিন সীমান্তে

এর আগেই সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, সময় এসে গিয়েছে, পাকিস্তান সীমান্ত থেকে নজর সরিয়ে চিন সীমান্তে ফোকাস করার। ডোকলামের ঘটনার পরে এই পর্যবেক্ষণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মায়ানমার সীমান্তেও যদি ভারত-চিন দ্বন্দ্ব শুরু হয় তাহলে তা দুই দেশের সম্পর্কে অবশ্যই প্রভাব ফেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+