যৌন হেনস্থা রুখতে নতুন যন্ত্র বাজারে, যন্ত্রের কার্যকারিতা জেনে নিন
রাস্তা ঘাটে যৌন হেনস্থা রুখতে এবার চিনা যন্ত্র। সেই যন্ত্র আক্রমণকারীকে ছ্যাঁকা দিয়ে দেবে। ধর্ষণ বা শ্লীলতাহানি করতে আসা ব্যক্তির অঙ্গে আগুনের ছ্যাঁকা দেওয়ার এই যন্ত্র নিয়েই সোরগোল পড়ে গিয়েছে
রাস্তা ঘাটে যৌন হেনস্থা রুখতে এবার চিনা যন্ত্র। সেই যন্ত্র আক্রমণকারীকে ছ্যাঁকা দিয়ে দেবে। ধর্ষণ বা শ্লীলতাহানি করতে আসা ব্যক্তির অঙ্গে আগুনের ছ্যাঁকা দেওয়ার এই যন্ত্র নিয়েই সোরগোল পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে।
সম্প্রতি এক চিনা সংস্থার তৈরি করা 'অ্যান্টি পারভার্ট ফ্লেম থ্রোয়ার' নামক এই যন্ত্রটি আবিষ্কৃত হয়েছে।

আক্রান্ত মহিলা সামান্য একটি সুইচে চাপ দিলেই যন্ত্রটি থেকে আগুনের শিখা বের হবে এবং তা পুড়িয়ে দেবে সামনে থাকা আক্রমণকারীর অঙ্গ।
অনলাইনে এই ছবির ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে। লাইটারের মতোই এই যন্ত্রটিতে জ্বালানি ভরা থাকে। এবং সুইচ টিপে দিলেই আগুনের শিখা বের হতে থাকে।

ফ্লেম থ্রোয়ার থেকে বেরনো শিখা বেশি না কম হবে তা ঠিক করতে পারবেন, যার কাছে যন্ত্রটি রয়েছে, তিনিই। সর্বোচ্চ ৫০ সেমি দূরে থাকা লক্ষ্যবস্তুকে ছ্যাঁকা দিতে সক্ষম যন্ত্রটি। যার উষ্ণতা প্রায় ১৮০০ ডিগ্রি সেলসিয়াস।
প্রস্তুতকারক সংস্থার দাবি, আগুনের শিখা ব্যবহার করলে অপরাধীর মনে চিরস্থায়ী ভয় তৈরি হবে। একইসঙ্গে এই ফ্লেমে কারও মৃত্যুর কোনও সম্ভবনা নেই। চিনা পুলিশ বেআইনি বললেও, ইন্টারনেটে পাওয়া যাচ্ছে যন্ত্রটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications