ভারতীয় নৌসেনায় যোগ দিল নতুন রণতরী আইএনএস কিলতন, এটির সম্পর্কে জানলে গর্বিত হবেন
আইএনএস কিলতন আগামিদিনে ভারতীয় নৌসেনার বড় সম্পদ হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে।
নতুন একটি রণতরী ভারতীয় নৌসেনার পরিষেবায় নিয়োগ করা হল। একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস কিলতন আগামিদিনে ভারতীয় নৌসেনার বড় সম্পদ হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন নিজে এই রণতরীকে ভারতীয় নৌসেনায় স্বাগত জানিয়েছেন। নতুন এই রণতরী সম্পর্কে জেনে নেওয়া যাক একনজরে।

নৌসেনার নবতম সদস্য
আইএনএস কিলতন ভারতে তৈরি রণতরী। শিবালিক ক্লাস, কলকাতা ক্লাস, আইএনএস কামোর্তা ও আইএনএস কাডম্যাটের পর এটি ভারতীয় নৌসেনায় নবতম সংযোজন।

ভারতের শক্তিবৃদ্ধি
নতুন এই রণতরী ভারতীয় নৌসেনার অস্ত্রভাণ্ডারে বিশাল শক্তি যোগ করেছে। অস্ত্রের পাশাপাশি নতুন ইন্টিগ্রেটেড সেন্সর ও হেভিওয়েট তরপেডো এটিকে আরও শক্তিশালী করে তুলেছে।

অস্ত্রের সম্ভার
এএসডব্লিউ রকেট, ৭৬ এমএম ক্যালিবার মিডিয়াম রেঞ্জ গা, ক্লোজ ইন ওয়েপেন সিস্টেমের দুটি মাল্টি ব্যারেল ৩০ এমএম বন্দুক, ফায়ার কন্ট্রোল সিস্টেম, মিসাইল ডেকয় রকেট, অ্যাডভান্সড ইসিএম সিস্টেম, এয়ার সার্ভেইলেন্স রাডার রয়েছে নতুন রণতরীতে।

রক্ষণাবেক্ষণ খরচ কম
এটাই ভারতের প্রথম রণতরী যেটির কাঠামো 'কার্বন ফাইবার কম্পোজিট ম্যাটেরিয়াল' দিয়ে তৈরি। এটির উপরের দিকের ওজন অন্য রণতরীর চেয়ে অনেক কম ও রক্ষণাবেক্ষণ খরচও কম।

কিলতন নামের কারণ
কিলতন নামটি এসেছে একটি দ্বীপ থেকে। লাক্ষাদ্বীপের কাছে আমিনিদিভিতে অনেকগুলি ছোট দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুচ্ছের মধ্যে থেকেই একটি জায়গার নামে কিলতন নামটি বেছে নেওয়া হয়েছে।

গার্ডেনরিচে তৈরি
এই রণতরীটি ডিজাইন করেছে ভারতীয় নৌসেনার ইন-হাউস অর্গানাইজেশন ডিরেক্টরেট অব নাভাল ডিজাইন ও কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই রণতরীতে স্বল্প দৈর্ঘ্যের এসএএম সিস্টেম ও এএসডব্লিউ হেলিকপ্টার যুক্ত হবে।

একই নামের রণতরী নিয়ে আগেও যুদ্ধ
এর আগে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নও কিলতন পি৭৯ নামে একটি রণতরী তৈরি করেছিল। সেটি ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময় হওয়া 'অপারেশন ট্রাইডেন্ট'-এ সফলভাবে অংশ নিয়েছিল।












Click it and Unblock the Notifications