এই জায়গায় বিবাহ বিচ্ছেদের পর স্বামীকে বের করে দেন মহিলারা,কাপড়ে মুখ ঢেকে চলেন পুরুষরা
রইল এমন এক জায়গার হদিশ, যেখানে স্বামীদের সঙ্গে বিচ্ছেদ করে বিয়ে ভাঙার ক্ষমতা রয়েছে মহিলাদের । বিয়ের আগেও মহিলারা ইচ্ছামতো করতে পারেন যৌনসঙ্গম। দেখে নেওয়া যাক এমনই এক এলাকার হাল হকিকত।
মহিলাদের উপর একতরফা চাপিয়ে দেওয়া নানা সামাজিক বিধি নিষেধ নিয়ে বিশ্বজুড়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। তিন তালাক থেকে মহিলাদের মন্দিরে প্রবেশ সংক্রান্ত নানা বিষয় নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হয়ে চলেছে। এরই মধ্যে রইল এমন এক জায়গার হদিশ, যেখানে স্বামীদের সঙ্গে বিচ্ছেদ করে বিয়ে ভাঙার ক্ষমতা রয়েছে মহিলাদের । বিয়ের আগেও মহিলারা ইচ্ছামতো করতে পারেন যৌনসঙ্গম। দেখে নেওয়া যাক এমনই এক এলাকার হাল হকিকত।

এরকম মানুষদের ঠিকানা
উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির তুয়ারেগ নামের উপজাতির মধ্যে চল রয়েছে নানা রকমের রীতিনিতীর। এই তুয়ারেগরা মালি, লিবিয়া, আলজেরিয়া , চাদ নামের এলাকায় বসবাস করেন।

তুয়ারেগদের মধ্যে রয়েছেন ইসলামধর্মীরাও
ইসলামধর্মী সমাজে সাধারণত দেখা যায় মহিলাদের বুরখার আড়াসলে মুখ ঢাকতে। কিন্তু তুয়ারেগরা মূলত ইসলাম ধর্মী হলেও , সেখানে মহিলাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় বোরখার আড়ালে মুখ না ঢাকার জন্য। এই জায়গার মহিলারা বিয়ের আগে স্বেচ্ছা মতো যৌনসঙ্গম করার স্বাধীনতা পান।

কেন বোরখা পরেন না মহিলারা ?
তুয়ারেগ মহিলারা মনে করেন যে , তাঁদের সুন্দর মুখ বোরখায় ঢেকে রাখার জন্য নয়। বরং তা পুরুষকে আকর্ষণের জন্য। তাঁরাও মানুষ হিসাবে একটি পুরুষের সমান স্বাধীনতা ভোগ করেন।

তুয়ারেগদের বিবাহ বিচ্ছেদ
তুয়ারেগ মহিলারা বিবাহ বিচ্ছেদের পর , তাঁদের বাসস্থান থেকে স্বামীকে বার করে দেওয়ার স্বাধীনতা ভোগ করেন। এমনকি সন্তানও থাকে তাঁদের জিম্মায়। ছাউনিকেও নিজেদের দখলে রাখতে পারেন মহিলারা।












Click it and Unblock the Notifications