ঘরোয়া সুতির মাস্কেই আটকাবে প্রায় ৯৯ শতাংশ ভাইরাস কণা, বলছে গবেষণা
গোটা বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে কার্যত নাজেহাল মানুষ। আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমার কোনোও লক্ষণই নেই। এর থেকে বাঁচতে বিশেষজ্ঞদের একটাই দাওয়াই, সচেতন থাকা এবং মাস্ক ব্যবহার করা। কিন্তু এতেও বিভ্রান্তির শেষ নেই, কোন মাস্কটা ভালো কোন মাস্কটা খারাপ এই নিয়েও মানুষের প্রশ্নের শেষ নেই। তাই এবার জেনে নিন করোনা রুখতে মাস্ক সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য।

কেন এই মাস্ক পরা জরুরী? গবেষণায় ইতিমধ্যেই প্রমাণ হয়েছে যে মানুষের হাঁচি, কাশি বা থুথুর ক্ষুদ্র কণা থেকেই সবচেয়ে দ্রুত সংক্রামিত হয় এই ভাইরাস। মাস্ক ব্যবহার না করলে কোনও ব্যক্তির হাঁচি কাশি থেকে নিঃসৃত ড্রপলেটের ৩৭ শতাংশ ওই ব্যক্তির দু মিটারের মধ্যে মাটিতে পড়ে, বাকি ৬৩ শতাংশ ওই ব্যক্তির ২ থেকে ৫ মিটারের মধ্যে বাতাসে মিলিয়ে যায়, যার ফলে দ্রুত সেখান থেকে রোগ ছড়াতে পারে। তবে মাস্ক পরা থাকলে ৭০ শতাংশ ভাইরাস জনিত ড্রপলেট মাস্কে আটকে যায়, এবং অবশিষ্ট সম্ভাব্য ভাইরাসকে দে়ড় মিটারের মধ্যে আটকে রাখে।
সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হল, কোন মাস্কটা কার্যকরী কোনটা নয়! N95, সার্জিকাল মাস্কই কি করোনা ঠেকাতে একমাত্র উপযোগী? গবেষকরা এর উত্তরে স্পষ্ট জানিয়েছেন, বাড়িতে তৈরী করা, সুতির মাস্ক ও ৯৯% ভাইরাস প্রতিরোধে সক্ষম। সাধারণ সুতির মাস্ক আলগা করে পরা থাকলেও তীব্র গতির ড্রপলেট মাস্কে আটকে যায়। তাই মাস্ক পরা বাধ্যতামূলক, সে যে মাস্কই হোক না কেন।












Click it and Unblock the Notifications