জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, দাবি রিপোর্টের
জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, দাবি রিপোর্টের
জলবায়ু পরিবর্তনের জেরে ব্যাপক অর্থনৈতির ক্ষতির মুখে পড়তে চলেছে বিশ্ব। সেই দিন খুব বেশি দূরে নয়, যখন জলবায়ু পরিবর্তনের জেরে মানুষের আর্থ সামজিক অবস্থা ক্রমেই বিপন্ন হবে। ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বব্যাপী ১৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। তবে গবেষকরা জানিয়েছে, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জেরে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কম আয়ের দেশগুলো।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে অর্থনীতির সম্পর্ক
সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে ৯০-র দশক থেকে জলবায়ু পরিবর্তন বিশ্বউষ্ণায়ন রোধ করতে ইতিমধ্যে কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের জেরে এখনও পর্যন্ত সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র ও কম কার্বন উৎপাদনকারী দেশগুলো। ডার্টমাউথ কলেজের গবেষকরা সম্প্রতি গবেষণায় জানতে পেরেছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এই বিষয়ে ১৯৯২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তাপ প্রবাহের পরিসংখ্যানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গবেষণা করেছেন। দেখা গিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষের স্বাস্থ্য, কৃষিকাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যা অর্থনীতির ওপর প্রভাব ফেলে। গবেষকরা জানিয়েছেন, এই নেতিবাচক প্রভাবের জেরে ইতিমধ্যে বিশ্বে ১৬ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে।

বিশ্ব উষ্ণায়নের ফলে বাড়ছে খরচ
ডার্টমাউথের ক্রিস্টোফার ক্যালাহান তাঁর গবেষণায় জানিয়েছেন, প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দ্রুত অভিযোজন ক্ষমতাও বাড়ছে। সেই অভিযোজনের জন্য বা বৃদ্ধি তাপমাত্রার থেক নিজেকে রক্ষা করার জন্য খরচ বেড়েই চলেছে। এছাড়াও তাপমাত্রার বৃদ্ধির জেরে কৃষিকাজে ফলন ভালো হচ্ছে না। মূলবৃদ্ধি হচ্ছে। যার জেরে খরচ অনেকটা বাড়ছে। এই ধরনের খরচ হিসেব করলে তাপমাত্রার কারণে বিশ্বজুড়ে ব্যায়ের পরিসংখ্যান ১৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের থেকে অনেকটা বেশি হয়ে যাবে।

ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের দেশগুলো
ডার্টমাউথের অন্য এক গবেষক জাস্টি মানকিন বলেন, অনেকক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ মানিয়ে নিতে পারেন না। দেখা গিয়েছে, জলবায়ু পরিবর্তনের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র দেশগুলো। জলবায়ু পরিবর্তনের জেরে তাপমাত্রা বেড়ে যায়। মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের দেশগুলোর ক্ষেত্রে অনেক সময় আয়ত্তের বাইরে চলে যায়। এই পরিস্থিতিতে নিম্ন আয়ের দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে।

কমছে কৃষিজপণ্য উৎপাদনের হার
জলবায়ু পরিবর্তনে সব থেকে প্রভাব পড়েছে কৃষিকাজের ওপর। তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টির খামখেয়ালিপনায় ক্রমেই কমছে উৎপাদনের হার। টান পড়ছে সঞ্চিত খাদ্যপণ্যের ওপর। বাড়ছে মূল্য। ২০২২ সালের শেষ দিকে খাদ্যঙ্কট দেখা দিতে পারে বলে রাষ্ট্রসংঘ সতর্ক করেছে। যা ২০২৩ সালে ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ হিসেবে একদিকে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ রয়েছে। অন্যদিকে তেমনি রয়েছে কৃষিজ পণ্যের উৎপাদন হ্রাস।












Click it and Unblock the Notifications