কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমিয়ে চোখ হারালেন এক ব্যক্তি! ভয়ঙ্কর সেই ঘটনা

সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলির মতো অনেকেই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। কিন্তু তার ব্যবহারের ভুল যে কত মারাত্মক হতে পারে তা উঠে এসেছে এই স্টোরিতে।

কন্ট্যাক্ট লেন্স তো অনেকেই ব্যবহার করেন। কিন্তু তা পরে ঘুমিয়ে চোখ হারানোর ভয়ানক ঘটনা সামনে এসেছে। প্রকাশিত খবর অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একুশ বছর বয়সী মাইক ক্রুমহোলজ এই ঘটনার ভুক্তভোগী।

ঠিক কী হয়েছিল

ঠিক কী হয়েছিল

জানা গিয়েছে, মাইক ক্রুমহোলজ ব্যস্ত কাজের দিনের শেষে ঘুমিয়ে পড়েন। সেই সময় তিনি কন্ট্যাক্ট লেন্স বের করতে ভুলে যান। যার জেরে পরিস্থিতি খারাপের দিকে যায়। তিনি তাঁর ডান চোখে অ্যাকান্থামোইবা কেরাটাইটিসে আক্রন্ত হন।

 ঘটনার বর্ণনা করেছেন রোগী

ঘটনার বর্ণনা করেছেন রোগী

বর্ণনা অনুযায়ী ঘটনাটি জানুয়ারি মাসের। মাইক ক্রুমহোলজ জানিয়েছেন, তিনি জেগে ওঠার পর দেখেন, অ্যালার্জির মতো মনে হচ্ছে। আর চোখ গোলাপী গোলাপী বলে মনে হচ্ছে। প্রথমে ভুল চিকিৎসা অর্থাৎ রোগ নির্ণয় প্রক্রিয়া ভুল হলেও, পরে ৫ জন চক্ষু বিশেষজ্ঞ এবং ২ জন কর্ণিয়া বিশেষজ্ঞ দেখার পরে জানা যায় অ্যাকান্থামোয়েবা কেরাইটিস নামে এক পরজীবীর দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি।

চোখে দৃষ্টি নেই

চোখে দৃষ্টি নেই

মাইক ক্রুমহোলজ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের বার্তায় জানিয়েছে, তখনও পর্যন্ত তাঁর চোখে একটি মাত্র অস্ত্রোপচার সম্ভাব হয়েছে। সেখানে কনজেক্টেভাল ফ্ল্যাপের পিডিটি স্থানান্তর করা হয়। তিনি জানিয়েছেন পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি এক চোখের দৃষ্টি হারিয়েছেন। তিনি এই মুহূর্তে কাজ করতে পারছেন না, বাইরে বেরোতে পারছেন না। কার্যত খালি হাতে গুণে সময় পেরিয়ে যাচ্ছে।

সচেতনতার বার্তা

সচেতনতার বার্তা

পরবর্তী সময়ে মাইক ক্রুমহোলজ যাঁরা কন্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি যে যে ফ্লেশ ইটিং প্যারাসাইটের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, তার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার আহ্বানও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, চিকিৎসার জন্য প্রয়োজন ১০ হাজার ডলার, তার মধ্যে একহাজার ডলার তিনি যোগার করতে পেরেছেন। পাশাপাশি তিনি যাঁরা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁরা যাতে তা না পরে ঘুমোতে যান কিংবা চান করতে যান, তার জন্য সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

(প্রতীকী ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+