সেলুনে গিয়ে ঘাড়ে মাসাজ করানোর অভ্যেস থাকলে এই বিপদ অপেক্ষা করছে আপনার জন্য
সেলুনে গিয়ে ঘাড়ে মাসাজ করিয়ে ভেন্টিলেশনে চলে গিয়েছেন অজয় কুমার নামে এক ব্যক্তি।
সেলুন বা পার্লারে গিয়ে অনেকেই নানা ধরনের পরিষেবা নিয়ে থাকেন। চুল-দাড়ি কাটা, ফেস মাসাজের পাশাপাশি অনেকে মাথা থেকে শুরু করে সারা শরীরে মাসাজ নিয়ে থাকেন। এতে রিল্যাক্স লাগছে বলে আপনি মনে করলেও অজান্তে নিজের কতটা ক্ষতি আপনি করছেন সে সম্পর্কে আপনার কোনও ধারণা নেই।

একই অবস্থা হয়েছে ৫৪ বছর বয়সী অজয় কুমারেরও। তিনি সেলুনে গিয়ে চুল-দাঁড়ি কেটে দিব্যি ঘাড়ে-মাথায় মাসাজ করিয়েছেন। আর সেটাই কাল হয়েছে।
কিছুদিন পর থেকে শ্বাসকষ্ট হতে শুরু করে অজয়বাবুর। মনে হতে থাকে দম যেন ফুরিয়ে আসছে। হার্ট ও ফুসফুসের একাধিক পরীক্ষার পর জানা যায় সেলুনে গিয়ে ঘাড়ে মাসাজ করিয়ে নার্ভের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে। চিকিৎসকেরা জানান, অজয়বাবুর ফ্রেনিক নার্ভ যেটা ডায়াফ্রাগমকে নিয়ন্ত্রণ করে তা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। যার ফলে শ্বাসকষ্ট হচ্ছে তাঁর।
পরীক্ষা নিরীক্ষার পর অজয় কুমারকে মেকানিক্যাল ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, রোগীর ডায়াফ্রাগম প্যারালাইজড হয়ে গিয়েছে। যার ফলে বাকীজীবন তাঁকে ভেন্টিলেশনে থাকতে হবে। কারণ যে নার্ভটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা খুব একটা সেরে ওঠে না।
এর পাশাপাশি চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধরনের ঘটনা যেকোনও লোকের সঙ্গে ঘটতে পারে। সেলুন বা পার্লারে অপ্রশিক্ষিত হাতে অনেকেই মাসাজ করান। সেটা করে যে কতবড় জীবনের ঝুঁকি নিচ্ছেন, তা অনেকে বুঝতেও পারেন না। তাই বিশেষ করে সেলুনে গিয়ে ঘাড় ফাটানো থেকে দূরে থাকারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।












Click it and Unblock the Notifications