(ছবি) বলিউডের অভিনেতা যাঁরা চরম মেকওভার-এ বদলেছেন অনস্ক্রিন চেহারা!
বলিউডে অভিনেতা অভিনেত্রীদের মেক-ওভার নতুন কোনও কথা নয়। সেই কোন জমানা থেকেই অভিনেতারা অনস্ক্রিনে মহিলার ছদ্মরূপ নিয়ে আসছেন। আজকাল তো আবার চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কখনও ওজন বাড়ানো, কখনও ওজন কমানোর ট্রেন্ড চলছে। [(ছবি) বলিউড অভিনেতাদের সেরা ১০ অনস্ক্রিনমহিলা অবতার]
তবে প্রস্থেটিক মেক আপের চল আসায় মেক আপ বা মেকওভারের জগতে আমুল পরিবর্তন এসেছে। অল্প বয়সী অভিনেতা অভিনেত্রীরা হয়ে যাচ্ছেন বয়স্ক। বয়স্ক হয়ে যাচ্ছেন অল্পবয়সী। আর এই ধরনের মেক আপ-এর ফলে অভিনেতা-অভিনেত্রীদের আসল চেহারাটাই একেবারে ঢেকে সম্ভবপর হয়েছে। [স্বস্তিকার অস্বস্তি, প্রেম-নগ্নতা-সমকামিতা-আত্মহত্যা-চুরি পাঁচ বিতর্কে অভিনেত্রী]
বলিউডের এমন আট অভিনেতাকেই এই প্রতিবেদনে তুলে ধরা হল, যাঁরা প্রস্থেটিক মেক-আপের সাহায্যে নিজের সুপারস্টার ইমেজকে ঢেকে চরিত্রের স্বার্থে পর্দায় সামনে এসেছেন। আসুন একঝলকে দেখে নেওয়া যাক, এই তালিকায় কারা কারা আছেন। [প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেরা ৫ অনস্ক্রিন ছদ্মবেশ]

অমিতাভ বচ্চন
২০০৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এখানে প্রোজেরিয়া নামক এক দূরারোগ্য রোগে আক্রান্ত ১২ বছর বয়সী ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন বিগ বি। এই ছবিতে বিগ বি-র বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন।

কমল হাসান
প্রস্থেটির মেক আপের সাহায্যে যত ধরণের লুক কমল হাসান অ্যাডপ্ট করেছেন, ততটা হয়তো কোনও ভারতীয় অভিনেতা পারেননি। হিন্দুস্তানি ছবিতে বয়স্ক দেশপ্রেমিকের চরিত্রে দেখা গিয়েছে কমলকে। এছাড়া দশাবতার ছবিতে ১০টি ভিন্ন লুকে দেখা গিয়েছে তাঁকে। যার অধিকাংশই প্রস্থেটিক মেক-আপের কামাল। তবে কমল হাসানের চরম মেক-ওভারের কথা বলতে গেলে কিন্তু সবচেয়ে জনপ্রিয় চাচী ৪২০ই।

ঋষি কাপুর
এখনও মুক্তির অপেক্ষায় এই ছবি। কিন্তু ছবি মুক্তির আগেই নিজের নয়া 'দাদু' লুক দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছেন চিচি। এই ছবিতে ৮০ বছরের ঠাকুরদার ভূমিকায় অভিনয় করছেন ঋষি।

হৃতিক রোশন
ধুম ২ ছবিতে চোরের ভূমিকায় দেখা গিয়েছিল হৃতিককে। আর চুরির জন্যই বিভিন্ন সময় বিভিন্ন লুকে দেখা গিয়েছে ডুগ্গুকে। এই মেক ওভার অবশ্যই চমকে দিয়েছে হৃতিকের অতি বড় সমালোককেও।

শাহরুখ খান
এই ছবিও মুক্তির অপেক্ষায়। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। একজন সুপারস্টার আর অন্যজন তাঁর ফ্যান। আর দুই চরিত্রের মধ্যে সূক্ষ্ম তফাৎটা আনতেই মেক-আপের সাহায্য নেওয়া। আর মেক-আপ শিল্পী যে এখানে একেবারে ম্যাজিক করে দিয়েছেন তা বলাই বাহুল্য।

বিক্রম
বিক্রম সে অর্থে বলিউড তারকা না হলেও তাঁর অভিনীত অপরিচিত এবং আই বলিউডে ভালই ব্যবসা করেছে। বারণ ছবিতেও দেখা গিয়েছিল বিক্রমকে। কিন্তু আই ছবিতে কূরূপী মানুষ হিসাবে তাঁর যে মেক-ওভার করা হয়েছিল তা এক কথায় প্রশংসনীয়। বিক্রমের মেক-আপের কৃতীত্ব নিউজিল্যান্ডের ওয়েটা ওয়ার্কশপের।

বিজ্ঞাপন শুটিং
একটি বিজ্ঞাপনে শুটের জন্য তরুণ অর্জুনকে বেশ কয়েকটি ভিন্ন রূপ দেওয়ার প্রয়োজন ছিল। মাথায় অর্ধেক টাক, বাকি অংশে সাদা উস্কোখুস্কো চুল। কপালে বয়সের বলিরেখা। অপেক্ষাকৃত ছোট বাঁ চোখ, চশমা, পাকা গোঁফ-দাঁড়িতে অর্জুন কাপুরকে চেনা দায়।

বীর দাস
জানে কিউ ছবিতে এক শিখ ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন মস্তিজাদে অভিনেতা বীর দাস। এই ছবিতে বৃদ্ধ শিখের ভূমিকায় যে মেক আপ তাকে দেওয়া হয়েছে, তা অতুলনীয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications