নতুন বছরে কোন ৫ সংকল্প আপনার জীবন বদলে দিতে পারে, জেনেনিন
নিজের সংকল্পকে মজবুত করলে আগামী বছরের সমস্ত দিকই ভালো কাটবে। একনজরে দেখে নেওয়া যাক কোন ৫ টি সংকল্প এই নতুন বছরকে আরও সুন্দর করে তুলতে পারে।
নতুন বছর মানে নতুন আনন্দ , আর তার সঙ্গে আসে নতুনত্বের ছোঁয়া। নতুন বছর মানেই নতুন আশা, আকাঙ্খার হাতছানি। তবে নতুনত্বকে গ্রহণ করার আগে , নিজের সংকল্পকে মজবুত করলে আগামী বছরের সমস্ত দিকই ভালো কাটবে। একনজরে দেখে নেওয়া যাক কোন ৫ টি সংকল্প এই নতুন বছরকে আরও সুন্দর করে তুলতে পারে।

আগের ভুল করা যাবে না!
নেড়া একবারই বেলতলা দিয়ে যায়!... আর সেই কথা মেনে চললে দেখা যায়, পুরনো বছরের একটি ভুলও করা যাবে না। যে ভ্রান্তি একবার তৈরি হয়েছে মনের মধ্য়ে তা আর বার বার করা যাবে না।

লক্ষ্যে অটল
নিজের লক্ষ্য়ে অটল থাকার সংকল্প নিয়ে ফেলুন বছরের শুরুতেই। যদি মনে করে থাকেন যে নিজের স্বপ্নপূরণে আপনাকে কেউই টলাতে পারবে না , তাহলে জেনে রাখুন নিজের লক্ষ্যে আবিচল থাকার চেয়ে সেরা রাস্তা নেই।

প্রতিযোগিতা নিজের সঙ্গেই
অন্যকে নয়, নিজেকেই নিজের প্রতিযোগী হিসাবে মেনেনিন। তাতে আত্মপরিচিতি যেমন হবে, তেমনই আত্ম সমালোচনার মধ্য দিয়ে নিজে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার রাস্তা পাওয়া যাবে।

নিজের উপার্জনের ওপর ভরসা
নিজের উপার্জনের ওপর ভরসা রাখুন। উপার্জনের টাকা দিয়ে নিজের চাহিদা মেটান। তবে যআ উপার্জন রয়েছে তা থেকেই খরচের কথা ভাবুন। উপার্জনের ব্যাপারে অন্যের উপর বেশি নির্ভর করা ঠিক নয়।

টিকে থাকা নয়, বেঁচে থাকা প্রয়োজন
জীবনে টিকে থাকা নয়, বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন। তাই জীবনের সমস্ত দিক উপভোগ করা অত্যন্ত আবশ্যক। এবিষয়ে সবসময়ে বাস্তবসম্মতভাবে বেশ কয়েকটি যুক্তি মাথায় রাখা প্রয়োজন। যুক্তির ওপর ভর করে নিজের ইচ্ছেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications