রাজধানীতেই সবচেয়ে বেশি জাল নোটের রমরমা, প্রথম তিনে বাংলা, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ এনসিআরবি-র
দিল্লি ও গুজরাত মিলিয়ে দেখলে মোট উদ্ধার হওয়া জাল নোটের ৫০ শতাংশের বেশি এই দুই রাজ্য থেকেই মিলেছে।
২০১৬ সালে সারা দেশে কত জাল নোট ধরা পড়েছে তার রিপোর্ট পেশ করেছে এনসিআরবি। এবার থেকেই এই নতুন তথ্য যোগ করা হয়েছে। সেখানেই জানা গিয়েছে, জাল নোটের রমরমা কারবার সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজধানী দিল্লিতে। কারণ এই রাজ্য থেকেই সবচেয়ে বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। দিল্লি ও গুজরাত মিলিয়ে দেখলে মোট উদ্ধার হওয়া জাল নোটের ৫০ শতাংশের বেশি এই দুই রাজ্য থেকেই মিলেছে।

৫০০-র নোট সবচেয়ে বেশি
তথ্য বলছে, ২০১৬ সালে মোট ২.৮২ লক্ষ জাল নোট উদ্ধার হয়েছে। যার মোট মূল্য ১৫.৯২ কোটি টাকা। এর মধ্যে অর্ধেকের বেশি নোট ৫০০ টাকার। যার মধ্যে পুরনো ও নতুন দুই ধরনের নোটই রয়েছে।

১ টাকার নোটও জাল
এছাড়া ৮০ হাজার ১ হাজার টাকার পুরনো নোট উদ্ধার হয়েছে। এছাড়া ২ হাজার টাকার নতুন ২২৭২টি নোট উদ্ধার হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। যেমন সারা দেশে ২ টাকার কোনও জাল নোট পাওয়া যায়নি। তবে ১ টাকার ১৯৬টি জাল নোট উদ্ধার হয়েছে। এবং এর সবকটিই উদ্ধার হয়েছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক থেকে।

দিল্লি জাল নোট সবচেয়ে বেশি
দিল্লিতে ১.১৪ লক্ষ জাল নোট ধরা পড়েছে। সারা দেশের মোট উদ্ধার হওয়া জাল নোটের ৪০ শতাংশ। গুজরাতে ১৪ শতাংশ ও বাংলায় মোট জাল নোটের ১২ শতাংশ উদ্ধার হয়েছে। এর বাইরে অন্য রাজ্যগুলি শতাংশের হারে অনেক পিছিয়ে রয়েছে।

ছত্তিশগড় জাল নোট মুক্ত
যে রাজ্যগুলির জনসংখ্যা ১ কোটির বেশি এমন রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড়ে কোনও জাল নোট ধরা পড়েনি। এছাড়া ঝাড়খণ্ড, চণ্ডীগড়, রাজস্থান, অসম, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতেও জাল নোটের একেবারেই রমরমা কারবার নেই।

২ হাজারের জাল নোট
এর মধ্যে গুজরাতে আবার সবচেয়ে বেশি জাল ২ হাজার টাকার নোট ধরা পড়েছে। মোট জাল ২ হাজারের নোটের ৬০ শতাংশ গুজরাতে পাওয়া গিয়েছে। এছাড়া পাঞ্জাব, কর্ণাটক, তেলাঙ্গানার মতো রাজ্যে একশোটির বেশি জাল ২ হাজারের নোট উদ্ধার হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications