মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে, জেনে নিন ফ্ল্যাশব্যাকে
মুম্বই বিস্ফোরণের ঘটনায় এদিন আদালত শাস্তি দিল আবু সালেম সহ মোট পাঁচ জনকে। সেদিন কোথায় কোথায় বিস্ফোরণ ঘটিয়েছিল দাউদ ও তার সঙ্গীরা, কতজনই বা মারা গিয়েছিল, জেনে নিন ফ্ল্যাশব্যাকে।
১২ মার্চ ১৯৯৩। ভারত সবচেয়ে বড় নাশকতার ঘটনা ঘটেছিল ওই দিনে। সেদিন মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয় যার মূল পাণ্ডা হিসাবে উঠে আসে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম। ১৯৯২ সালের ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতেই মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা যায়। [১৯৯৩ থেকে ২০১৭ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী জেনে নিন একনজরে]
ঘটনার দিন প্রথম বিস্ফোরণটি হয় বম্বে স্টক এক্সচেঞ্জে। ২৮ তলা এই বিল্ডিংটিতে তখন বহু মানুষ কাজ করছিলেন। ঘটনায় মারা যান মোট ৮৪ জন। এরপরে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে সারা মুম্বইকে আতঙ্কে রেখে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়। মোট ১৩ টি বিস্ফোরণ ঘটানো হয়। শেষ বিস্ফোরণটি হয় দুপুর ৩ টে ৪০ মিনিটে। সেদিনের ঘটনায় এদিন আদালত শাস্তি দিল আবু সালেম সহ মোট পাঁচ জনকে। সেদিন কোথায় কোথায় বিস্ফোরণ ঘটিয়েছিল দাউদ ও তার সঙ্গীরা, কতজনই বা মারা গিয়েছিল, জেনে নিন ফ্ল্যাশব্যাকে। [১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেম সহ ৫]

বম্বে স্টক এক্সচেঞ্জ
দুপুর ১ টা ৩০ মিনিটে বম্বে স্টক এক্সচেঞ্জে বিস্ফোরণ হয়। ঘটনায় প্রাণ হারান ৮৪ জন নিরীহ মানুষ।
কলবাদেবী
এখানে বিস্ফোরণ হয় দুপুর ২ টো ১৫ মিনিট নাগাদ। মারা যান ৫ জন।
শিব সেনা ভবন
এখানে ঠিক দুপুর ২ টো ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। মোট ৪ জন মারা যান এখানে।
এয়ার ইন্ডিয়া বিল্ডিং, নরিম্যান পয়েন্ট
দুপুর ২ টো বেজে ৩৩ মিনিটে প্রবল শব্দে বিস্ফোরণ হয়, মারা যান ২০ জন।
মাহিমে মৎসজীবীদের কলোনি
এখানে দুপুর ২ টো ৪৫ মিনিটে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনায় মোট ৩ জন প্রাণ হারান।
ওরলি সেঞ্চুরি বাজার
এখানেও ওই একই সময়ে দুপুর ২ টো ৪৫ মিনিটে বিস্ফোরণ হয়। তবে জনবহুল এই অঞ্চলে প্রাণ হারান ১১৩ জন মানুষ।
জাভেরি বাজার
বিকেল ৩ টে নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে জাভেরি বাজার এলাকা। মোট ১৭ জন নিরীহ মানুষ মারা যান এখানে।
হোটেল সি রক, বান্দ্রা
ঠিক বিকেল ৩ টে ১০ মিনিটে বিস্ফোরণ হয় এখানে। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্লাজা সিনেমা, দাদর
দাদরের এই এলাকায় বিস্ফোরণ হয় দুপুর ৩ টে ১৫ মিনিটে। ঘটনার মারা যান ১০ জন।
হোটেল জুহু সেন্টার
এখানে বিস্ফোরণ হয় বিকেল ৩ টে ২০ মিনিটে। ঘটনার কারও মৃত্যু হয়নি।
সাহর এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চল
এখানে বিস্ফোরণ হয় বিকেল ৩ টে ৩০ মিনিটে। এখানেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
হোটেল এয়ারপোর্ট সেন্টার
শেষ বিস্ফোরণটি হয় এখানে। মারা যান ২ জন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications