West Bengal Weather Update: আরও কমবে তাপমাত্রা, তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা, জাঁকিয়ে শীত কবে?

Weather Update: সপ্তাহান্তে পারদ নামার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো ২০ ডিগ্রির নিচে নেমে গেল সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature)। জেলায় জেলায় আগেই নেমেছিল পারদ। এবার কলকাতা ও সংলগ্ন শহরতলিতেও ১৮ ডিগ্রিতে পৌঁছল সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন সপ্তাহ জুড়ে বজায় থাকবে এমনই তাপমাত্রা।

রবিবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। তবে সোমবার থেকে তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা না থাকলেও ধীরে ধীরে বাড়বে কুয়াশার পরিমাণ (Fog Density)। উত্তরবঙ্গের তিনটি জেলায় আগামী ২ থেকে ৩ দিন ঘন কুয়াশা পড়বে।

WINTER

উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একটি বা দুটি জায়গায় ঘন কুয়াশা পড়বে। ইতিমধ্যেই তিন জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার জেরে ওই তিন জেলায় সকালের দিকে দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সাত দিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (Weather Office)।

নতুন সপ্তাহে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) আপাতত নেই। জেলা থেকে কলকাতা, প্রধানত শুষ্কই থাকবে আবহাওয়া। তবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। রবিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে। এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।

রবিবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮২ শতাংশ। সকাল ৮ টার পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এরপর ফের বেলা ২টোর পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে।

রাজ্যে ইতিমধ্যেই হু হু করে বইছে উত্তুরে হাওয়া। ভোরের দিকে ও ৃ একেবারে রাতের দিকে শীতের পোশাক ব্যবহার করতেই হচ্ছে। এই অবস্থায় হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাজ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। তারপর আর তাপমাত্রার হেরফেরের তেমন সম্ভাবনা নেই। তবে জাঁকিয়ে শীত (Winter Alert) আসতে আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কাছাকাছি পৌঁছবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+