West Bengal Weather Update: চলতি সপ্তাহে পারদ ওঠানামার খেলা, পাকাপাকি কবে বিদায় নেবে শীত? জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: সরস্বতী পুজো কাটল গরমেই। সকালে উঠে হাড়কাঁপানো ঠান্ডায় অঞ্জলি দিতে হয়নি। বরং বেলা বাড়তেই ঘামে অস্বস্তি বেড়েছে। তবে কি পাকাপাকিভাবে বিদায় নিল শীত (Winter)? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেও চলবে পারদ ওঠানামার (Temperature) খেলা। কেমন থাকবে আবহাওয়া? আসুন জেনে নেওয়া যাক।
কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে (Kolkata Weather Update) সোমবার গড়ে ২২ ডিগ্রি থাকবে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস উপরে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূল মেঘাচ্ছন্নই থাকবে।

কুয়াশার (Dense Fog Alert) দাপটও থাকবে সকাল থেকেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে চারপাশ। বাড়বে দৃশ্যমানতাও। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নিম্নগামী হবে।
মঙ্গলবার সামান্য বেড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি ও ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার তা আরও বেড়ে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রায় হেরফের না হলেও সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমে ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
শুক্রবার থেকেই পারদ পতনের (Temperature Fall) সম্ভাবনা। এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
শনিবার ও রবিবার সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে এসে ঠেকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামা চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনও ওঠানামা লক্ষ করা যাবে না।
শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে বিদায় নেবে শীত। আনুষ্ঠানিকভাবে শীতের শেষ তখনই। তার আগে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications