West Bengal Weather Update: বরফ পড়তে পারে পাহাড়ে, বৃষ্টি কোন কোন জেলায়? জেনে নিন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই ফের বাধা। ২ দিনের হাড় কাঁপানো ঠান্ডায় (Winter Spell) জবুথবু হয়ে পড়েছিল গোটা রাজ্য। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা নেমেছিল ১৩ ডিগ্রিরও নিচে। কিন্তু কনকনে ঠান্ডা থেকে কিছুটা স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। আগামী ২ দিন ফের বাড়তে চলেছে তাপমাত্রা।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও সোমবার থেকে তাপমাত্রায় বদল দেখা দেবে।

WEATHER

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমী ঝঞ্ঝায় বাধা প্রাপ্ত হয়েছে শীতল উত্তুরে হাওয়া। এদিকে বঙ্গোপসাগরে থেকে পূবালী হাওয়ার প্রভাবের জেরে বঙ্গে শীতের পথে কাঁটা। তবে ২ দিন তাপমাত্রা বাড়ার পর ফের বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে পৌঁছতে পারে। তার পরের চারদিন তাপমাত্রায় তেমন বড় পরিবর্তনের পূর্বাভাস নেই। কিন্তু সপ্তাহান্তে অর্থাৎ শনি রবি থেকে শুরু করে পরের মঙ্গলবার পর্যন্ত ফের বাড়তে পারে তাপমাত্রা।

সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতেরও হালকা সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে।

রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে বেশ কিছু জেলায়। রবিবার ঘন কুয়াশা পড়তে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। উত্তরবঙ্গজুড়েও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। বাড়বে দৃশ্যমানতাও। তবে আপাতত ২ দিন শীতের দাপট কম থাকবে। তারপর ২ দিনের জন্য ফিরলেও ফের শীতঘুমে যাবে কনকনে শীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+