West Bengal Weather Update: মঙ্গলে বৃষ্টি, বুধবার থেকে জাঁকিয়ে ঠান্ডা; হু হু করে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গেও

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেইমতো সোমবার রাজ্যের একাধিক জেলায় হয়েছে বৃষ্টি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে দক্ষিণবঙ্গের ৯টি জেলায়। জেলাগুলিতে মাঝারি বৃষ্টি (Moderate rain) হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টি হলেও চলতি সপ্তাহের গোটাটাই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়।

winter

তবে বৃষ্টির হাত ধরেই বুধবার থেকে ফের শুরু হবে শীতের দাপট (Winter spell)। মঙ্গলবার রাত থেকেই কমে যেতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরের তিনদিনও একই থাকবে তাপমাত্রা।

মঙ্গলবার কলকাতাতেও (Kolkata Weather) শীতের আমেজ বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেলা বাড়লে ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে যাবে। সকালের দিকে হালকা কুয়াশাও থাকতে পারে।

এদিকে উত্তরবঙ্গে (North bengal weather) হু হু করে তাপমাত্রা কমার পাশাপাশি তুষারপাতের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। উঁচু এলাকাগুলিতে বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা একেবারে কমে যেতে পারে। ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+