West Bengal Weather Update: ঘণ্টায় ৯০ কিমি বেগে ল্যান্ডফল ফেনজলের, ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবারও বৃষ্টি বাংলায়

Weather Update: জাঁকিয়ে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারতের একাংশে বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেনজল (Cyclone Fengal)। যার প্রভাবেই পশ্চিমবঙ্গে শনিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি (Rain Alert)। রবিবারও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উপকূল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শনিবারের পর রবিবারও আকাশ মেঘলা থাকবে।

রবিবার পশ্চিমবঙ্গের প্রধানত চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকবে কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার দু-এক জায়গায়।

RAIN

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তবে তাপমাত্রার হেরফের তেমন হবে না বলেই পূর্বাভাস। আপাতত ৬ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। ৬ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে রাজ্যের সর্বত্র। শনিবারের পর রবিবারও ডিসেম্বরের প্রথম দিনে তেমন শীত অনুভূত হবে না।

ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শনিবার কলকাতায় (Kolkata Weather) স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেড়েছিল। রবিবারও তা বজায় থাকার সম্ভাবনা। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বেড়েছে রাতের তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারা পতন একটু বেশিই হতে পারে বলে পূর্বাভাস।

আপাতত সকালের দিকে মাঝারি থেকে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলেও আকাশের মুখ ভার থাকবে বলেই পূর্বাভাস।

এদিকে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ঘূর্ণিঝড় ফেনজলের। রবিবার ভোর পর্যন্ত চলে ল্যান্ডফল (Landfall)। উত্তর তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অভিমুখে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হতে পারে।

মৌসম ভবন জানিয়েছে, রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগ ছিল ঘূর্ণিঝড় ফেনজলের। ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাহত তামিলনাড়ু ও পুদুচেরির বিস্তীর্ণ এলাকার জনজীবন। রবিবারও সেখানকার বাসিন্দাদের জন্য একগুচ্ছ সতর্কতামূলক নির্দেশ দিয়েছে মৌসম ভবন। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+