West Bengal Weather Update: মকর সংক্রান্তিতে ঠান্ডা উধাও, কবে ফিরবে জাঁকিয়ে শীত? জানুন আবহাওয়া আপডেট
West Bengal Weather Update: সোমবারই উধাও হয়ে গিয়েছিল কনকনে শীত (Winter spell)। মঙ্গলবার মকরসংক্রান্তির দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত থাকছে না। এদিন সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কাজেই হাড় কাঁপানো শীত ছাড়াই মকরসংক্রান্তির পুণ্যস্নান সারবেন পুণ্যার্থীরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৫ দিন তাপমাত্রায় বড়সড় কোনও বদলের পূর্বাভাস নেই। গত ১২ জানুয়ারি রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে ঠান্ডা হাওয়া। যার ফলে সোমবার থেকেই উপরের দিকে উঠতে শুরু করেছে পারদ। মঙ্গলবার পৌষ সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা থাকছে না। শীতের আমেজটুকু থাকবে কেবল।

পূর্বাভাস (Weather Forecast) বলছে আগামী ৫ দিন ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী রবিবার একটু কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ১৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে ফের চড়তে পারে পারদ। পরের বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
তবে সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার (Dense Fog Alert) দাপট থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি (Light Rain) হতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি ও তুষারপাতের (Snowfall) সম্ভাবনা থাকছে। দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলে বরফ পড়তে পারে। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। বাকি জেলাগুলিতেও অল্পবিস্তর কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ, দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে শীতের ইনিংস অব্যাহত থাকছে।












Click it and Unblock the Notifications