West Bengal By Elections Result: বিধানসভা উপনির্বাচনে প্রাথমিক ট্রেন্ডে ছয় আসনেই এগিয়ে তৃণমূল, পিছিয়ে বিজেপি
West Bengal Bypoll Result: প্রথম রাউন্ডের গণনা শেষে বাংলার ছয় বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল (tmc)। গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রে হয় উপনির্বাচন (By Elections)। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। শনিবার চলছে ভোটগণনা (Vote Counting)।
ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, নৈহাটিতে (Naihati By Election Result) এগিয়ে রয়েছে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পার্থ ভৌমিক জয়ী হন এখান থেকে। তিনি ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ হিসেবে জয়ী হন। উপনির্বাচনে এখান থেকে শাসকদলের প্রার্থী হয়েছেন সনৎ দে। প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছেন তিনি।

হাড়োয়াতেও (Haroa By election Result) প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম সেখানে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম। বাঁকুড়ার তালড্যাংরা (Taldandra By election Result) থেকেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের তরফে ফাল্গুনী সিংহবাবু প্রার্থী হয়েছেন এখানে।
উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাটেও এগিয়ে রয়েছে তৃণমূল। সিতাইয়ে (Sitai By election Result) এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। প্রথম রাউন্ডের গণনা শেষে ১৪ হাজার ১৩৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে মাদারিহাটেও (Madarihat By election Result) এগিয়ে গেল তৃণমূল। ২০২১ সালে এখানে জয়ী হয়েছিল বিজেপি। তবে উপনির্বাচনে প্রাথমিক প্রবণতা অনুযায়ী সেখানেও ঘাসফুল শিবির এগিয়ে গিয়েছে।
প্রাথমিক গণনা শেষে ৬টি আসনেই উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। সবচেয়ে বেশি ব্যবধান রয়েছে সিতাই কেন্দ্রে। সেখানে ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল। সবচেয়ে কম ব্যবধান রয়েছে আপাতত তালড্যাংরায়। সেখানে ৩ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছে শাসকদল।
সাধারণত এই ৬ বিধানসভা আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়ে জিতেছেন। তাই ৬ বিধানসভা কেন্দ্রে অবশ্যম্ভাবী হয়ে পড়ে উপনির্বাচন। মাদারিহাটে বিধায়ক থেকে সাংসদ হন বিজেপির মনোজ টিগ্গা। সিতাইয়ের বিধায়ক আসন ছেড়ে কোচবিহারে সাংসদ হন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। মেদিনীপুরে জুন মালিয়া ও তালড্যাংরা ছেড়ে বাঁকুড়ার সাংসদ হন অরূপ চক্রবর্তী। নৈহাটিতে বিধায়ক পদ ছেড়ে ব্যারাকপুরে সাংসদ হন পার্থ ভৌমিক।












Click it and Unblock the Notifications