Weather Update: ডিসেম্বরের শুরুতেই হু হু করে কমবে তাপমাত্রা! পারা পতনের মাঝে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়?

Weather Update: হাড় কাঁপানো শীত আসতে খুব বেশি দেরি নেই। তবে শীতের আমেজ (Winter Forecast) ভালোই অনুভূত হচ্ছে রাজ্যের জেলায় জেলায়। গত কয়েকদিনে হু হু করে নেমেছে তাপমাত্রা। ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পোঁছেছে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল তাপমাত্রা (Temperature fall)।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে শীতের প্রভাব এখন থেকেই খানিকটা হলেও বেশি অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলির মধ্যে ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নিচে।

WEATHER

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, এদিন পুরুলিয়ার তাপমাত্রা (Purulia Temperature) ছুঁয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন ১৫.৪, ঝাড়গ্রামে ১৬, আসানসোলে ১৭.৬ ও বাঁকুড়ার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন এই আবহাওয়ার বড়সড় বদলের কোনও সম্ভাবনা নেই। প্রধানত শুষ্কই থাকবে আবহাওয়া। কলকাতা ও সন্নিহিত অঞ্চলে (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। ৪-৫ দিন পর থেকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তা জাঁকিয়ে শীত পড়ার মতো হবে না।

জেলায় জেলায় কুয়াশার দাপট (Fog Warning) অব্যাহত থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এছাড়াও হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কুয়াশা পড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে।

এদিকে, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ (Low Pressure)। যা ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এমনকী, ২৫ নভেম্বর গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় (Cyclone Alert) আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়বে না বলেই জানিয়েছে মৌসম ভবন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ২১ থেকে ২৪ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি (Heavy Rain) হবে। ২৫ থেকে ২৭ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstorms) সম্ভাবনা রয়েছে। অন্ধ্র প্রদেশের উপকূলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+