Weather Update: সপ্তাহান্তেই হু হু করে নামবে পারদ, কনকনে উত্তুরে হাওয়ায় শীতের প্রবেশ বঙ্গে

Weather Update: দিনে গরম লাগলেও রাতে ও ভোরের দিকে ঠান্ডা অনুভব করছে রাজ্যবাসী। বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা। অথচ রাত বা ভোররাতে গায়ে হালকা চাদর চাপাতে হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, এহেন আবহাওয়ার অর্থ রাজ্যে শীত (Winter Arrival) পড়তে আর বেশি দেরি নেই। শীতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এ রাজ্যে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আর দক্ষিণ পশ্চিম বায়ু ঢুকছে না। ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কনকনে উত্তুরে হাওয়া (Northern winds)। তাই আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকেই শীত অনুভব হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে।

winter

বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন শুষ্কই থাকবে আবহাওয়া। কাল অর্থাৎ শুক্রবার থেকেই কলকাতায় শীত (Winter in Kolkata) অনুভব হতে পারে। তবে আকাশ আপাতত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা (Fog) পড়ার সম্ভাবনাও থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে, শীতের আগে আজই বঙ্গে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপও অবস্থান করছে। যার সরাসরি প্রভাব পড়বে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র উপকূলে। তবে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই।

তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

শহরের ভিড়ে শীত বোঝা না গেলেও গ্রামেগঞ্জে ইতিমধ্যেই চাদর মেলেছে শীত। আগামী ৪-৫ দিনে সেই প্রকোপ আরও বাড়বে। বীরভূম ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে তাপমাত্রা। সব মিলিয়ে, নভেম্বরের শেষ লগ্নে শীতের ঝোড়ো ইনিংসের সম্ভাবনা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Regional Weather office)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+