Weather Update: দুয়ারে শীত, হাড় কাঁপানো ঠান্ডা পড়বে ডিসেম্বরের শুরুতেই; জেনে নিন আবহাওয়ার আপডেট

Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভালোই অনুভূত হচ্ছে শীত। প্রতিদিনই একটু একটু করে কমছে পারদ। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভালো শীত পড়েছে উত্তরবঙ্গেও। তবু হাওয়া অফিসের মতে, কনকনে হাড় কাঁপানো ঠান্ডা (Winter Alert) পড়বে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি। ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। সবচেয়ে কম তাপমাত্রা পুরুলিয়ায়। সেখানে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতেও স্বাভাবিকের নিচেই ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা।

WEATHER

তবে শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) শোনাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর নভেম্বরের শেষ সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে।

তবে ডিসেম্বর আসার আগে পর্যন্ত তাপমাত্রায় বিরাট হেরফের হবে না। একটু একটু করে কমে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়বে। তবে আপাতত সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ভোরে সবচেয়ে বেশি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালে সামান্য কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতে।

এদিকে কলকাতাতেও (Kolkata Weather) শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছে। মঙ্গলবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯১ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল অর্থাৎ বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৮.৫৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা।

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘাচ্ছন্নই থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪২ শতাংশ। নভেম্বরের শেষ ২ দিন ও ডিসেম্বরের প্রথম দিন কলকাতায় একেবারে হালকা বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার কলকাতার বায়ু সূচক (AQI) ৫০০-তে উঠে গিয়েছে যা কার্যত বিপজ্জনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+