Weather Update: চলতি সপ্তাহেই পারদ পতন, বঙ্গে ঢুকছে শীত; বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গজুড়ে

Weather Update: আগামী সপ্তাহ থেকেই বঙ্গে শীত পড়তে পারে। রবিবার এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের মাঝামাঝিই দক্ষিণবঙ্গে পারদ পতন হতে পারে। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রা।

কালীপুজো শেষে বঙ্গে শীতের আভাস। ধীরে ধীরে এগিয়ে ঐসছে শীত। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় ধীরে ধীরে কমে যাবে আর্দ্রতাজনতি অস্বস্তিও। আগামী কয়েকদিনে আবহাওয়ায় ব্যাপক রদবদলের সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও পারদ পতনের ইঙ্গিত। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির হাত ধরেই আসবে শীত।

winter

রবিবার ভাঁইফোটার দ্বিতীয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। ৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কোনও জেলাতেই সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে অল্প হালকা বৃষ্টি হতে পারে।

কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে।

বঙ্গে বর্ষা বিদায় নিয়েছে। ধীরে ধীরে আসছে শীত। সকাল হতেই হিমেল হাওয়ার পরশ মিলছে। শনিবার কলকাতা ও শহরতলি অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আকাশ পরিষ্কারই থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৬০ শতাংশ ও সর্বনিম্ন ৪৫ শতাংশে ঘোরাফেরা করবে। তবে এই সপ্তাহেই তাপামাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের আমেজ অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+