Weather Update: বৃষ্টির হাত ধরে ডিসেম্বরের প্রথমেই জাঁকিয়ে শীত বাংলায়, বাতাসের মানে 'খুব খারাপ' কলকাতা

Weather Update: নভেম্বরের শেষ সপ্তাহেও বাংলায় শীতের আমেজ। জাঁকিয়ে শীত (Winter Forecast) পড়বে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। সোমবার এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিকে তার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা (Low Pressure)। যা সোমবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

দক্ষিণ আন্দামান সাগর ও সুমাত্রা উপকূল বরাবর নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজই গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় শক্তিও বেড়েছে ঘূর্ণাবর্তের। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। অর্থাৎ, নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে।

weather

ইতিমধ্যেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে। মৎস্যজীবীদের সেখানে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের জেরে বঙ্গে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে নভেম্বরের শেষ সপ্তাহে বৃষ্টি (Rain Alert) হতে পারে বাংলায়। ৩০ নভেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে ও দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস।

নতুন করে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশে। এর জেরে বৃষ্টি হতে পারে অসম ও মেঘালয়ে। তবে বাংলায় তেমন বৃষ্টি না হলেও রয়েছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে সকালে ঘন কুয়াশা থাকতে পারে। তবে আগামী ২-৩ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

সোমবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯৭ ডিগ্রি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫১ শতাংশ। তবে এদিনও শহরে বাতাসের মান (Kolkata AQI) খুবই খারাপ। সোমবার কলকাতায় বায়ু সূচক ৩৮৭। রাজধানী দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও বাড়ছে দূষণের মাত্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+